রোববার ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

যারা দিনে আওয়ামীলীগ রাতে বিএনপি করে তাদের থেকে দূরে থাকুন: লিটন

প্রকাশিত: ২০:১৬, ১১ ডিসেম্বর ২০২৩

যারা দিনে আওয়ামীলীগ রাতে বিএনপি করে তাদের থেকে দূরে থাকুন: লিটন

এডভোকেট শামছুরহমান লিটন ,ছবি: সংগৃহিত

নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুরহমান লিটন বলেছেন, যারা আদর্শগতভাবে বিএনপি করে তাদের সাথে কোন কথা নেই, তারাতো বিএনপি-ই করেন। কিন্তু আমার পরিষ্কার কাথা হলো, যারা দিনের বেলায় আওয়ামীলীগ করে এবং রাতের বেলায় বিএনপি করে তাদের সাথে আড্ডা জমিয়ে আওয়ামীলীগ তথা নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন তাদের কাছ থেকে অনেক দূরে থাকুন। 

তারা যেমন নিজের সর্বনাশ করে তেমনি দল, দেশ ও জাতির সর্বনাশ করে। তারা শুধু সুবিধা নিতেই এমপি হতেই কিংবা উপজেলা চেয়ারম্যান হতেই এলাকায় এসে টাকার বাহাদুরি করে বাণিজ্য করার জন্য নির্বাচন করেন। সারা বছর দলের বা দলের কোন নেতাকর্মীর সম্পর্কে ভুলেও খোঁজ খবর নেন না। তাদের সার্থ হলেই তারা প্রয়োজনে সবকিছুই করতে পারেন।

এডভোকেট শামছুরহমান লিটন বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অনেক যাচাই-বাচাই করে তথ্য নিয়ে আপনাদের সান্দিকোনার মাটির সন্তান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলকে দ্বিতীয় বারের মতো নৌকা প্রতীক তুলে দিয়েছেন। 

এই সান্দিকোনার অসীম কুমার উকিল ও তার সহধর্মীনি অপু উকিলের নাম বাংলাদেশের যেকোন প্রান্তে গিয়ে বলবেন আমি অসীম ও অপু উকিলের লোক, দেখবেন সেখানে তারা আপনাকে অনেক সম্মান করবেন। তাই নেত্রকোনা জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আমাদের নেতা আপনাদের সান্দিকোনার মাটির সন্তান অসীম কুমার উকিলকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। আপনারা পেতে পারেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বড় মন্ত্রণালয়ের একজন মন্ত্রী। তখন আপনাদের সকল প্রকার সমস্যা ও উন্নয়ন বাস্তবায়ন হবে।

সান্দিকোনা ইউনিয়ন আওয়মীলীগ আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অসীম কুমার উকিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা পৌরসভার মেয়র মো: নজরুল ইসলাম সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতারা।

আরও পড়ুন: বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859