রোববার ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

কেন্দুয়ায় অসীম কুমার উকিলসহ ১৪৮ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

প্রকাশিত: ২০:১৯, ২১ আগস্ট ২০২৪

কেন্দুয়ায় অসীম কুমার উকিলসহ ১৪৮ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

কেন্দুয়ায় অসীম কুমার উকিলসহ ১৪৮ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

নেত্রকোনার কেন্দুয়া মধ্য বাজারের থানা গেইট সংলগ্ন তানজিম শপিং পয়েন্ট এন্ড গিফট কর্নারের দোকান ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগে নেত্রকোনা-৩ আসনের সাবেক এমপি আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও তার স্ত্রী বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সংরক্ষিত আসনের সাবেক এমপি অধ্যাপক অপু উকিল, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো: আসাদুল হক ভূঞা সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ১৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩শ লোকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের ৪/৫ ধারা মোতাবেক কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

২১ আগষ্ট বুধবার কেন্দুয়া বাজারের থানা গেইট সংলগ্ন বিএনপি পন্ত্রী ব্যবসায়ী মোবারক হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার বাদী মোবারক হোসেন তার এজাহারে উল্লেখ করেন, চলতি বছরের গত ২৮ জুলাই কেন্দুয়া বাজারের থানা গেইট সংলগ্ন তানজিম শপিং পয়েন্ট এন্ড গিফট কর্নার দোকানে আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে দোকান ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ভাংচুর ও লুটপাট করে। এসময় তারা ত্রাসের সৃষ্টি করে নগদ টাকাসহ দোকান ঘরের বিপুল পরিমাণ মালামাল লুটপাট করে নিয়ে যায়। 

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বাদী মোবারক হোসেনের লিখিত এজাহারের প্রেক্ষিতে সাবেক এমপি অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিল সহ ১৪৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২/৩শ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের ৪/৫ ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। 

মামলা তদন্ত কর্মকর্তা কেন্দুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল আলম জানান, দ্রুত বিচার আইনের ৪/৫ ধারা মোতাবেক দায়েরকৃত মামলার তদন্ত চলছে। তিনি জানান, কোন আসামী গ্রেফতার হয়নি, তবে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: দুর্গাপুরে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859