শুক্রবার ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

যে হাসিনাকে আপনারা ১৬ বছরে পতন করাতে পারেননি, আমরা তা পেরেছি: সারজিস আলম

প্রকাশিত: ১০:৪১, ১৬ সেপ্টেম্বর ২০২৪

যে হাসিনাকে আপনারা ১৬ বছরে পতন করাতে পারেননি, আমরা তা পেরেছি: সারজিস আলম

যে হাসিনাকে আপনারা ১৬ বছরে পতন করাতে পারেননি, আমরা তা পেরেছি: সারজিস আলম

বিগত ১৬ বছরে হাসিনা সরকার যে ফ্যাসিবাদী নষ্ট সিস্টেমগুলি তৈরী করেছে, এই সিস্টেমগুলি বাংলাদেশে বর্তমান প্রজন্ম চায়না বলেই তাদের নেতৃত্বে শেখ হাসিনার পতন হয়েছে। যে হাসিনাকে আপনারা সকলে মিলে ১৬ বছর ধরেও পতন করাতে পারেননি, আমরা তা পেরেছি

গনঅভ্যুত্থানে ঠাকুরগাঁওয়ে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে শনিবার বিকেলে ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চবিদ্যালয় বড় মাঠ প্রাঙ্গনে দুর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মত বিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্বন্বয়ক সারজিস আলম।

সারজিস আলম আরো বলেন, ঠাকুরগাঁওয়ের নির্বাচনের বিষয় নিয়ে বলা হয় যে, ঠাকুরগাঁওয়ে কে নির্বাচিত হবে তা নির্ধারণ করে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা। তাহলে নতুন স্বাধীনতার পর তাদেরকে কেন ওই ঠাকুরগাঁওয়ের সীমান্তের দিকে ঝুকতে হবে আর কেনই বা আপনাদের চলে যেতে হবে। আপনাদের এ দূর্বলতা আপনারা নিজেরাই সৃষ্টি করেছেন। কারন সারা জীবন আপনাদের ভোটটি একটি মার্কার জন্য ফিক্সড করে রেখেছেন। আপনি যখন একটি নিদৃষ্ট জায়গায় ফিক্সড হয়ে যান তখন আপনার মূল্য কমে যায় এটাই স্বাভাবিক।

এখানে বালিয়াডাঙ্গিতে যে দবিরুল এমপিকে বারবার নির্বাচিত করেছেন সেই আপনাদের ভ’মি দখল করেছে। শুধু তাতেই ক্ষান্ত থাকেননি। চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেম্বার সব জায়গাতেই তারা পরিবারতন্ত্র কায়েম করেছে। আমাদের এ ছাত্র জনতা পরিবারতন্ত্রকে কোনভাবেই মেনে নেয়না নেবেনা। আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, বাংলাদেশের যা কিছু হবে তা ছাত্র জনতার রায় থেকে হবে, কোন পরিবারতন্ত্র থেকে না কোন ফ্যাসিবাদ সিস্টেম থেকে নয়।

সীমান্ত হত্যা এবং পররাষ্ট্রনীতি নিয়ে সারজিস বলেন, আমাদের চারপাশে যে সীমান্ত রয়েছে । আমাদের সেসব সীমান্তে ফেলানির মত আর কাউকে ঝুলে থাকতে দেখতে চাইনা। যদি আজকের পর থেকে এম কোন ঘটনা ঘটে তাহলে হয় তাদের উপযুক্ত বিচার করতে হবে নাহলে বাংলাদেশে ছাত্র জনতা ওই রাষ্ট্র গুলোকে কিভাবে জবাব দিতে হয় তা আবার আমাদের দেখিয়ে দিতে হবে। আমাদের সুনিদৃষ্ট বার্তা, আগামির বাংাদেশের যে পররাষ্ট্রনীতি হবে তা হবে ছাত্র জনতার মতামতের ভিত্তিতে। আমরা কোন স্বামী-স্ত্রী পররাষ্ট্রনীতি চাইনা।

সারজিস বলেন,আমরা যে রাষ্ট্র সংষ্কারের কথা বলছি তা আমাদের নিজ বাড়ি নিজ পরিবার থেকে করতে হবে। যে দালালরা অবৈধ ভাবে ইনকাম করছে তারা প্রত্যেকেই কেউ না কেউ আমাদের প্রত্যেকের পরিবারের অংশ। ফ্যাসিবাদি দালালি সিস্টেম গুলি যদি আমরা আমাদের পরিবার থেকে, আমাদের ঘর থেকে দূর করতে পারি তাহলেই আমরা রাষ্ট্র সংষ্কার করতে পারবো।

দেশের প্রতিটি ঘরে ঘরে সন্তানদের ভালো ডাক্তার , ইঞ্জিনিয়ার , পাইলট, জজ, ব্যারিষ্টার বানানোর পাশাপাশি ভালো মেধাবি রাজনীতিবীদ বানানোর মানষিকতা থাকতে হবে। আমাদের প্রতিটি জিনিস ওই সংসদ থেকে নির্ধারিত হয়। তাই ওই সংসদে আমাদের আপনাদের মত যোগ্য ব্যাক্তিরা বসতে না পারে তবে অথর্বরা বসে বিগত ১৬ বছরে আওয়ামীলীগ যে করাপটেড সিস্টেম তৈরী করেছে তার আবারো চিত্রায়ন দেখা যাবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সমন্বয়ক মিশু আলী সুহাস, রকিব রানা মাসুদ সহ অন্যান্যরা। এছাড়াও মতবিনিময় সভায় ঠাকুরগাঁওয়ে নিহত এবং আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বীরাঙ্গনা সখিনা অ্যাওয়ার্ড গ্রহণ করলেন চিত্রনায়ক উজ্জ্বল

আব্দুল আওয়াল

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859