তারেক-বাবর খালাস, মোহনগঞ্জে বিএনপির আনন্দ মিছিল
২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালাস পাওয়ায় নেত্রকোনার মোহনগঞ্জে আনন্দ মিছিল করা হয়েছে। রবিবার সন্ধ্যায় মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে উপজেলা ও পৌর কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রায় ৫ শতাধিক নেতা-কর্মীর অংশ গ্রহণে এ আনন্দ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শহীদ উসমান গণি ময়দানের মুক্তিযোদ্ধা মুক্ত মঞ্চে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
পৌর এনপির আহবায়ক ফজলুল হক মাসুমের সভাপতিত্বে সংক্ষিপ্ত এ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আ ক ম শফিকুল হক তালুকদার, সাবেক সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খান, উপজেলা বিএনপির সদস্য সচিব মো.টিপু সুলতান, পৌর বিএনপির সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, সদস্য সচিব তোফাজ্জল হোসেন জীবন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি গোলাম এরশাদুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক মো. জহিরুজ্জামান খান রনি, সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাঈনুল ইসলাম কানন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামিউল ইসলাম রাকিব, সদস্য সচিব জাকির হোসেন বাবু, পৌর ছাত্রদলের আহবায়ক নাজমুছ সাদী অপু, সদস্য সচিব কিরন খাঁ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব আমিরুল ইসলাম চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক, সদস্য সচিব নাজমুল হোসেন বাবু, উপজেলা কৃষকদলের আহবায়ক নজরুল ইসলাম ও পৌর কৃষকদলের আহ্বায়ক মো. মকবুল হোসেন খোকন, শ্রমিক দলের আহবায়ক আবুল কাসেম ছদ্দু প্রমুখ।
আরও পড়ুন: শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার
হাফিজুর রহমান চয়ন