শহীদ জিয়া স্মৃতি সংসদের ময়মনসিংহ মহানগরের কমিটি ঘোষণা
শহীদ জিয়া স্মৃতি সংসদের ময়মনসিংহ মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন মন্ডলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে মো. সাদেকুর রহমান সাদেককে সভাপতি এবং মো. আনোয়ারুল কাদিরকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নবনির্বাচিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—
- সহ-সভাপতি: মো. মাহমুদুল হাসান
- যুগ্ম সাধারণ সম্পাদক: মো. শহিদুর রহমান
- সাংগঠনিক সম্পাদক: মো. শফিকুল ইসলাম তুষার
কমিটির নবনির্বাচিত সভাপতি মো. সাদেকুর রহমান সাদেক বলেন, "আমি ময়মনসিংহ জেলা ছাত্রদলের সহ-ক্রিয়া সম্পাদক হিসেবে অতীতে দায়িত্ব পালন করেছি। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরাই এবার কমিটিতে জায়গা পেয়েছেন। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ও আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। ভবিষ্যতে বিএনপির আদর্শ বাস্তবায়নে একসঙ্গে কাজ করব ইনশাআল্লাহ।"
উল্লেখ্য, নবনির্বাচিত এই কমিটির নেতৃবৃন্দরা আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং দলের কার্যক্রমকে সুসংহত করতে ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: ঝিনাইগাতীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের শুভ উদ্বোধন