শুক্রবার ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ফুলবাড়ীতে ৭১’র মিত্রবাহিনীর ভারতীয় সেনা সদস্যদের শহীদ দিবস

কেউ মনে রাখেনি তাদের আত্মত্যাগের কথা বিষয়টি জানেই না নতুন প্রজন্ম,কেউ জানায় না শ্রদ্ধা

প্রকাশিত: ১২:৩৪, ৯ ডিসেম্বর ২০২৩

ফুলবাড়ীতে ৭১’র মিত্রবাহিনীর ভারতীয় সেনা সদস্যদের শহীদ দিবস

ফুলবাড়ীতে ৭১’র মিত্রবাহিনীর ভারতীয় সেনা সদস্যদের শহীদ দিবস

আজ ১০ ডিসেম্বর রবিবার দিনাজপুরের ফুলবাড়ীতে স্বাধীনতা যুদ্ধের মিত্রবাহিনী ভারতীয় সেনা সদস্যদের শহীদ দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী খানসেনাদের পুতে রাখা মাইন বিস্ফোরণে অশোক কুমার ক্ষের নামের একজন ক্যাপ্টেনসহ শহীদ হন পাঁচ ভারতীয় সেনা সদস্য। দেশ স্বাধীনের পর এইসব বীর শহীদদের স্মৃতিস্তম্ভে স্থানীয় মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হলেও ক্রমান্বয়ে তা বন্ধ হয়ে গেছে।

এতে করে ইতিহাসের পাতা থেকে মুছতে বসেছে সেই সব আত্মত্যাগকারি ভারতীয় সেনা সদস্যদের আত্মত্যাগের কথা। দীর্ঘদিন থেকে অরক্ষিত অবস্থায় পরে থাকলেও এইবার স্মৃতিস্তম্ভটি পরিষ্কার পরিচ্ছন্ন করাসহ সেখানে সেকালের তাৎপর্য সম্পর্কিত একটি সাইনবোর্ড স্থাপন করেছে সরকার অনুমোদিত সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থা’র সদস্যরা।

প্রবীণ শিক্ষক শিব নারায়ণ গুপ্ত বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী খানসেনাদেরকে ফুলবাড়ী থেকে বিতাড়িত করে বীর মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্রবাহিনী ৪ ডিসেম্বর ফুলবাড়ীকে পাক হানাদার মুক্ত করেন। হানাদার মুক্ত ফুলবাড়ীকে শত্রুমুক্ত রাখতে আজকের এইদিনে টহল দেয়ার সময় ফুলবাড়ী-দিনাজপুর সড়কের লোহার বড় ব্রিজের পশ্চিম তীরে খানসেনাদের পুতে রাখা মাইন বিস্ফোরণে জীপ গাড়িটি উড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন ক্যাপ্টেনসহ পাঁচ জন ভারতীয় সেনা সদস্য শহীদ হন। পরে তাদেরকে সরকারি কলেজের পূর্ব পার্শ্বে শাখা যমুনা নদীর পশ্চিম তীরে শেষকৃত্য স¤পন্নসহ সেখানে তাদের সম্মানার্থে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। প্রথম দিকে স্মৃতি স্তম্ভটিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হলেও এখন আর কেউই শ্রদ্ধাঞ্জলি জানায় না। ফলে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে স্মৃতি স্তম্ভটি।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. এছার উদ্দিন বলেন, মাইন বিষ্ফোরণে শহীদ হওয়া একজন ক্যাপ্টেনের নাম আমার ডায়েরিতে এখনো লেখা আছে। তার নাম ছিল অশোক কুমার ক্ষের। বাকিদের নাম সংগ্রহ করতে পারিনি। বিভিন্ন কারণে আর স্মৃতিস্তম্ভটিতে শ্রদ্ধা জানানো হয় না। তবে সরকারিভাবে একটি সংরক্ষণসহ এখানে তাদের আত্মত্যাগের কথা স্মৃতিফলকে লেখার দাবি জানাই। যাতে আগামী প্রজন্ম তাদের আত্মত্যাগের বিষয়টি জানে। যা যুগযুগ থেকে যাবে যে তারা এ দেশের জন্য জীবন দিয়ে গেছেন।

আরও পড়ুন: শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নেত্রকোনা মুক্ত দিবস পালিত

কংকনা রায়

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859