রোববার ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

দুর্জয় বাংলা || Durjoy Bangla

সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমানের দাফন সম্পন্ন

প্রকাশিত: ০৮:১৮, ১ অক্টোবর ২০২৪

সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমানের দাফন সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদা মানুষের শ্রদ্ধায় সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমানের শেষ বিদায়

অগণিত মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় নিলেন উত্তরাঞ্চলের বর্ষীয়ান রাজনীতিবিদ দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের টানা ৮ বারের নির্বাচিত সংসদ সদস্য, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সফল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার।

রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি কয়েক মাস থেকে দুরারোগ্য ব্যাধি থায়রয়েড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, জামাতা, নাতীনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজারকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সেখানে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এর পূর্বে প্রথম জানাজা নামাজ তার নির্বাচনী এলাকা পার্বতীপুরে অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে বর্ষীয়ান এই নেতাকে একপলক দেখতে অগণিত মানুষের ঢল পড়ে। এসময় এই নেতার মরদেহে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল, সহকারী কমিশনর (ভূমি) জাফর আরিফ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান।

পরে জেলা আওয়ামী লীগসহ ১৩ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন, জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি, জাতীয় পার্টি, বামদলসহ সকল রাজনৈতিক দল, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, প্রেসক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠনসহ ব্যক্তিপর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান অগণিত মানুষ।

এসময় দিনাজপুর জেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা আনোয়ারুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান, মরহুম এই নেতার কনিষ্ঠ ভাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলসহ আরো অনেকে প্রমুখ বক্তব্য রাখেন।

সেখানে সাড়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শ্রদ্ধা জাননানের শেষে মরদেহ নেয়া হয় তার নিজ গ্রাম উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের জামগ্রামে। সেখানে বাদ যোহর তৃতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। 

শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজারকে।
রাজনীতির কিংবদন্তি মোস্তাফিজুর রহমান ফিজার ১৯৫৩ সালের ২৯ নভেম্বর দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের জামগ্রামে জন্মগ্রহণ করেন। 

দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে ৮ম বার একটানা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এই নেতা। আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে ১৯৮৬ সালে প্রথমবারের মতো এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 

পরবর্তীতে ১৯৯১, ১৯৯৬, ২০০১,২০০৮, ২০১৪, ২০১৯ এবং ২০২৩  সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে প্রথমে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী পরে ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ১২ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হিসেবে ৭ জানুয়ারি ২০১৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন। 

পরবর্তীতে ২০১৯ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ২০২৩ সাল থেকে আইন, বিচার ও সংসদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দীর্ঘদিন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুনঃ সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন

কংকনা রায়

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859