সাংবাদিক জুয়েল আলম আর নেই
দৈনিক লাল সবুজের দেশ ও দুর্জয় বাংলা অনলাইন পত্রিকার সাংবাদিক জুয়েল আলম আর নেই।
সোমবার (৫ জুন) সকাল ছয়টার দিকে ষ্টোক করে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
তিনি স্ত্রী, ছেলে মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে দুর্জয় বাংলা অনলাইন পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয় (বিএমইউজে) সভাপতি মো: সোহেল আহমেদ, সাধারন সম্পাদক শিবলী সাদিক খান, যুগ্ন সাধারন সম্পাদক মোশাররফ হোসেন নিলু, আবুল খায়ের সহ কেন্দ্রীয় কমিটির নেতা এবং বিভিন্ন বিভাগীয়, জেলা এবং উপজেলা কমিটির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করছেন।
আরও পড়ুন: ঝিনাইগাতীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা