মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

মমতাজ বেগমের সমর্থকদের বিরুদ্ধে আবারো সংবাদ সম্মেলন করেছে টুলু

প্রকাশিত: ২১:১৩, ৫ জানুয়ারি ২০২৪

মমতাজ বেগমের সমর্থকদের বিরুদ্ধে আবারো সংবাদ সম্মেলন করেছে টুলু

মমতাজ বেগমের সমর্থকদের বিরুদ্ধে আবারো সংবাদ সম্মেলন করেছে টুলু

মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর-হরিরামপুর ও সদরের ৩ ইউনিয়ন) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু নৌকা প্রতীকের প্রার্থী মমতাজ বেগমের কর্মী সমর্থকদের বিরুদ্ধে আবারো হুমকি-ধামকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।

প্রচারণার শেষদিন বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় সিংগাইর উপজেলার বাইমাইল দেওয়ান প্লাজায় সংবাদ সম্মেলনে টুলু মমতাজের পক্ষের নেতাকর্মীদের বিরুদ্ধে পূনরায় নির্বাচনী কাজে বাধাসহ তার কর্মীদের হত্যার হুমকির অভিযোগ তুলেন তিনি।

দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনুমতি দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এ কারণে ৮ জন নৌকা মার্কার নির্বাচিত ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগের বৃহৎ অংশ আমার পক্ষে মাঠে নেমেছেন। তিনি আরো বলেন, নৌকার প্রার্থী মমতাজ বেগম কোন অদৃশ্য শক্তির এজেন্ডা বাস্তবায়নে এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন সেটা আমার বুঝে আসছে না। 

ইতিপূর্বে জেলার প্রবীণ ত্যাগী আওয়ামীলীগ সভাপতি গোলাম মহিউদ্দিনকে কটাক্ষ করে বক্তব্য দিয়ে অপমান করেছেন মমতাজ বেগম। এবার তার কর্মী সমর্থকরা ভোটারদের হুমকি-ধামকি দিয়ে উৎসবমূখর নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন।

বিগত দিনগুলোর মতো বাকী দিনগুলোতে প্রশাসন যদি নির্বাচনে নিরপেক্ষ ভুমিকা পালন করেন তাহলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু। মমতাজের ৩ বোন তাকে সমর্থন দেয়ার প্রসঙ্গে ট্রাক প্রতীকের এ প্রার্থী বলেন, মমতাজের প্রতি অতিষ্ট হয়ে ভালোবেসে আমাকে তারা সমর্থন দিয়েছেন। 

এখানে অন্য কোনো প্রলোভন বা স্বার্থ নেই। তিনি এ আসনে নির্বাচনে অংশগ্রহণকারী অন্য সকল প্রার্থীদের সমানভাবে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন বলেও জানান। নির্বাচনের শেষদিন পর্যন্ত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন টুলু। 

সংবাদ সম্মেলনে তার বড় ভাই বায়রা ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, একমাত্র মেয়ে দেওয়ান ইলমা আহমেদ ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সায়েদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে উপজেলার বায়রা বাজারে নির্বাচনী সভায় ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন দেওয়ান জাহিদ আহমেদ টুলু।

এর আগে ২৭ ডিসেম্বর মমতাজ বেগমের নেতা-কর্মীদের অপপ্রচার, চরিত্র হননের চেষ্টা ও নির্বাচনকে বাধা দেয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছিলেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু। 

আরও পড়ুন: নেত্রকোনায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে ১২ প্লাটুন বিজিবি

সম্পর্কিত বিষয়:

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859