শুক্রবার ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

আ.লীগ দেশের সংবিধানকে দলীয় গঠনতন্ত্রে পরিনত করেছিল-ব্যারিস্টার কায়সার কামাল

প্রকাশিত: ১৮:১৮, ১৬ সেপ্টেম্বর ২০২৪

আ.লীগ দেশের সংবিধানকে দলীয় গঠনতন্ত্রে পরিনত করেছিল-ব্যারিস্টার কায়সার কামাল

আ.লীগ দেশের সংবিধানকে দলীয় গঠনতন্ত্রে পরিনত করেছিল-ব্যারিস্টার কায়সার কামাল

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল।

এমনকি তারা দেশের সংবিধানকেও টেনে ছুড়ে নিজেদের দলীয় গঠনতন্ত্রে পরিনত করেছিল। আর এসব অপকর্মের পরিনতিস্বরূপ এক কাপড়ে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে।

আজ সোমবার ১৬ সেপ্টেম্বর)  দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদের হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে উপজেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায়  তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অন্যায় করে কেউ কখনো টিকে থাকতে পারে না। আওয়ামী লীগকে দেখে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে। দেশকে স্বৈরাচারমুক্ত করতে দেশের ছাত্র–জনতাকে অনেক রক্ত দিয়ে মূল্য দিতে হয়েছে। তাই আমাদের ছাত্র জনতার রক্তে অর্জিত এ স্বাধীনতাকে কখনো জলাঞ্জলি দেওয়া যাবে না।

দেশে এখন সত্যিকার গণতন্ত্র ফিরে আসবে উল্লেখ করে ব্যারিষ্টার কায়সার কামাল আরো বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কারের যৌক্তিক সময় দেব। তবে আশা করব, তাঁরা দ্রুত একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হবে, তাদের হাতে ক্ষমতা তুলে দেবেন।

তিনি আওয়ামীলীগের নেতা-কর্মীদের সমালোচনা করে বলেন,  আওয়ামীলীগ সরকারের পতন হয়েছে ঠিকই, তবে দেশের সম্পদ লুট করে তাদের হাতে এখন অনেক টাকা। আর ওইসব অবৈধ টাকা নিয়ে তাদের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। যে কোনো সময় বিএনপির সাথে মিশে তারা অপকর্ম চালাতে পারে।  কোনো অপশক্তি যেন কাজ করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে বলেও তিনি দলীয় নেতা-কর্মীদেরকে সতর্ক থাকার আহবান জানান।

কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়েরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান পাঠান বাবুলের সঞ্চালনায় ব্যারিস্টার কায়সার কামাল ছাড়াও শহীদ পরিবারের সদস্যবৃন্দ বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে কলমাকান্দা উপজেলার সন্তান. ঢাকায় নিহত শহীদ  মো. আহাদুন, মো. সোহাগ মিয়া, মেহেদি হাসান ও মো. আব্দুল্লাহ আল মামুন এর পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেন কায়সার কামাল।

আরও পড়ুনঃ যে হাসিনাকে আপনারা ১৬ বছরে পতন করাতে পারেননি, আমরা তা পেরেছি: সারজিস আলম

হাফিজুর রহমান চয়ন

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859