শুক্রবার ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

রামগঞ্জের স্মার্ট একাডেমি

রাস্তায় গাড়ী থামিয়ে উঠা নামা শিক্ষার্থীদের, দূর্ঘটনা আশংকা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২২:০১, ১৬ এপ্রিল ২০২৩

রাস্তায় গাড়ী থামিয়ে উঠা নামা শিক্ষার্থীদের, দূর্ঘটনা আশংকা

রামগঞ্জের স্মার্ট একাডেমি রাস্তায় গাড়ী থামিয়ে উঠা নামা শিক্ষার্থীদের দূর্ঘটনা আশংকা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মানসম্মত শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে স্মার্ট একাডেমি। প্রতিযোগিতার বিশ্বে আগামী প্রজম্মকে যোগ্য, দক্ষতাসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডে অর্থায়নে রামগঞ্জ পৌরসভার নরিমপুর এলাকায় ২০২০ সালে স্থাপিত হয় এ শিক্ষা প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার পর থেকেই এই উপজেলার শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়। নিজের সন্তানকে ভর্তি করাতে রীতিমত প্রতিযোগীতায় নেমে পড়েন অভিভাবকরা।

ভর্তি পরীক্ষার মাধ্যমে নিজের সন্তানের ভর্তি নিশ্চিত করেন তারা। প্রতিবছরই এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা বেড়েই চলেছে। প্রতিষ্ঠানটি রামগঞ্জ লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের চলাচল অসুবিধা হচ্ছে। রাস্তার পাশে গাড়ী থামানোর জায়গা না থাকায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্মার্ট একাডেমীর শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত রাস্তার মধ্যে গাড়ী থামিয়ে ওঠা-নামা করতে হচ্ছে। এতে দূর্ঘনার আতংকে রয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুশীল সমাজের লোকজনের দাবীর প্রেক্ষিতে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদে গাড়িতে (সিএনজি, অটোরিকশায়) উঠানামার ব্যাবস্থা করার উদ্যেগ নেয়  স্কুল কর্তৃপক্ষ। এতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে জানা গেছে।

গতকাল ১৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে  স্মার্ট একাডেমীর সামনে গিয়ে দেখা যায়, রাস্তা দিয়ে দ্রুত গতিতে চলছে বিভিন্ন ধরনের যানবাহন। এর মধ্যে স্কুল ছুটির সাথে সাথে অভিভাবকরা সিএনজি, অটোরিক্সার নিয়ে শিক্ষার্থীদের নিতে আসে। কিন্তু রাস্তার পাশে আটোরিক্স্রা ও সিএনজি থামানোর জন্য কোন জায়গা না থাকায় রাস্তার মধ্যে ঝুঁকি নিয়ে ওঠা নামা করতে দেখা গেছে। এসময় অনেকে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারা হতে দেখা গেছে।

এসময় কয়েকজন অভিভাবক ক্ষোপ প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানটির শিক্ষার মান অনেক ভালো। তাই তাদের সন্তানকে এখানে ভর্তি করিয়েছেন তারা। কিন্তু যানবাহন দাঁড়ানোর জন্য কোন নির্ধারিত স্থান না থাকায় সন্তানকে নিয়ে রাস্তাতেই নামতে হচ্ছে। তাই কখনযে দূর্ঘটনা ঘটে যায়, এনিয়ে আতংকে রয়েছি। দূর্ঘটনা আতংকের মধ্যেই ছেলেমেয়েদের নিয়ে যাতায়াত করছেন তারা। শিক্ষার্থীদের নিরাপদে গাড়ীতে ওঠানামা করার জন্য রাস্তার পাশে যানবাহন দাঁড়ানোর ব্যবস্থা করতে কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তারা।

স্মার্ট একাডেমির অধ্যক্ষ ড. মোঃ জাকির হোসাইন বলেন, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুশীল সমাজের দাবীর প্রেক্ষিতে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদে গাড়িতে (সিএনজি, অটোরিকশায়) উঠা-নামার ব্যাবস্থা করতে রাস্তার পাশে ২ ফুট জায়গায় মাটি ভরাট করেছি। প্রশাসনের আপত্তি থাকায় আমরা  দেয়াল ভেঙ্গে পেলেছি।

স্মার্ট একাডেমির চেয়ারম্যান মাজহারুল ইসলাম বাবলু বলেন, আমাদের প্রতিষ্ঠানটি রামগঞ্জ লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে হওয়ায় রাস্তার মধ্যেই গাড়ি থেকে নামতে ও উঠতে হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকদের। যেকোন সময় ঘটতে পারে বড় কোন দূর্ঘটনা। দূর্ঘটনা আতংকে নিয়মিত চলাচল করছে তারা। শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তার কথা ভেবে দূর্ঘটনা এড়াতে এখানে রাস্তার পাশে গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের উঠা নামার ব্যাবস্থা করতে চেয়েছি।

নিরাপদ সড়ক চাই আন্দোলনের রামগঞ্জ উপজেলার সদস্য সচিব মোঃ সেলিম হোসাইন বলেন, শিক্ষার্থীদের নিরাপদে যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নিরাপদে গাড়ীতে ওঠা-নামার জন্য স্কুলের পাশ^বর্তী রাস্তার পাশে গাড়ী থামানোর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট প্রশাসনের  প্রতি জোর দাবী করেন তিনি।

আরও পড়ুন: কলমাকান্দায় শুভ সংঘের এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে  ইফতার

মোঃ ছায়েদ হোসেন

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859