সোমবার ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

রামগঞ্জে খালে মিললো নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১২:০২, ২০ এপ্রিল ২০২৩

আপডেট: ১২:০৮, ২০ এপ্রিল ২০২৩

রামগঞ্জে খালে মিললো নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ

রামগঞ্জে খালে মিললো নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ

লক্ষ্মীপুরের রামগঞ্জে পৃথক স্থান থেকে এক নারী ও শিশুসহ অজ্ঞাত অর্ধগলিত লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ। ১৯ এপ্রিল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের হানুবাইশ ব্রীজের নিচ থেকে শিশু ও আধা কিলোমিটার দুরত্বের আলীপুর ব্রীজের নিচে থেকে একজন মহিলার লাশ উদ্ধার করে পুলিশ।

এখনও লাশের পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়দের ধারনা তারা দুইজনই মা ও মেয়ে। এঘটনায় লক্ষীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ্জামান আশরাফ ও রামগঞ্জ ও রায়পুর সার্কেল এসপি শেখ সাদি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের হানুবাইশ ব্রীজের নিচে একটি ১ বছরে কন্যা শিশু ও একই সড়কের আলীপুর এসপির বাড়ির সামনের ব্রীজের নিচে এক নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২৪/২৫ বছর বয়সী এক নারী ও কন্যা শিশুর লাশটি উদ্ধার করেন। শিশুটি মহিলার কন্যা সন্তান হতে পারে এমনটাই ধারনা করছেন এলাকাবাসী। এলাকাবাসী আরো জানান, উল্লেখিত লাশগুলোর ছবি দেখে তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব নয়। স্থানীয় দরবেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান জানান, লাশগুলো এ এলাকার কারো না। তবে তিনি জানান, অন্য কোথাও থেকে এনে লাশগুলো ব্রীজের নিচে ফেলে দেয়া হয়েছে।


এ ব্যাপারে রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি এমদাদুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


রামগঞ্জ ও রায়পুর সার্কেল এসপি শেখ সাদি জানান, আমরা লাশ উদ্ধার করেছি। সুরতহালে কোন আলামত পাওয়া যায়নি। মহিলার নাকে এখনো নাকফুল রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে কিভাবে মারা গেছে তারা। এ ব্যাপারে লক্ষ্মীপুর পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন: ঢাকা-মাওয়া মহাসড়কে দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত ১৯

মোঃ ছায়েদ হোসেন

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859