মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে

চির নিদ্রায় শায়িত হলেন কামরুন্নেছা আশরাফ দীনা

প্রকাশিত: ২১:৪৪, ২ জুন ২০২৩

আপডেট: ২১:৪৭, ২ জুন ২০২৩

চির নিদ্রায় শায়িত হলেন কামরুন্নেছা আশরাফ দীনা

চির নিদ্রায় শায়িত হলেন কামরুন্নেছা আশরাফ দীনা

ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে নেত্রকোনা পৌর শহরের সাতপাই কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি'র সহধর্মিনী ও নেত্রকোনা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী কামরুন্নেছা আশরাফ দীনা।

কামরুন্নেছা আশরাফ দীনার মৃত্যুতে পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিবৃতিতে তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শুক্রবার সকাল ৯টায় ঢাকার কাকরাইল সার্কিট হাউজ মাঠে প্রথম জানাযা শেষে কামরুন্নেসা আশরাফ দীনা’র মরদেহ নেত্রকোনা মোক্তারপাড়া মাঠে আনার পর আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্থরের লোকজন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় শ্রদ্ধা জানান, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক  সংসদ সদস্য অসীম কুমার উকিল, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংসদ সদস্য মানু মজুমদার, মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, শেখ হাসিনা বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম কবীর, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা শফি আহমেদ, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকোট শামসুর রহমান লিটন, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত কুমার সরকার সজল, নেত্রকোনা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান মানিক, রেড ক্রিসেন্টের সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকু বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ।

পরে বিকাল ছয়টায় মোক্তারপাড়া ঈদগাহ্ মাঠে দ্বিতীয় জানাযা শেষে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাতপাই পৌর কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।

কিডনী জনিত অসুস্থ হয়ে বেশ কয়েকদিন যাবৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতালে) চিকিৎসাধীন অবস্থায় ১লা জুন বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টা ২০ মিঃ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। মৃত্যুকালে তিনি স্বামী আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


আরও পড়ুন: চলন্ত অটোর উপর গাছ ভেঙে পড়ে যাত্রীর মৃত্যু

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859