শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ফুলবাড়ীতে মাদ্রাসা শিক্ষকের ওপর হামলা: গুরুতর আহত শিক্ষক

প্রকাশিত: ২২:৩২, ৫ জুন ২০২৩

ফুলবাড়ীতে মাদ্রাসা শিক্ষকের ওপর হামলা: গুরুতর আহত শিক্ষক

ফুলবাড়ীতে মাদ্রাসা শিক্ষকের ওপর হামলা: গুরুতর আহত শিক্ষক

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের খাজাপুর একরামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক রশিদুল ইসলামকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে হামলাকারীদের শাস্তির দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করেছেন মাদ্রাসার শিক্ষক, কর্মচারীসহ শিক্ষার্থীরা।

মানববন্ধনে মাদ্রাসার সহকারী অধ্যাপক রশিদুল ইসলামের ওপর হামলাকারী স্থানীয় যুবক রমজান আলী ও আল আমিনসহ কয়েকজনের শাস্তি না হওয়া পর্যন্ত পাঠদান ও অর্ধবার্ষিক পরীক্ষা বর্জন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষকরা।
সোমবার (৫ জুন) সকাল সাড়ে ১০ টায় মাদ্রাসার সম্মুখে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী শিক্ষক মাসুম পারভেজ, সহকারী অধ্যাপক শাহানাজ পারভীন, সহকারী অধ্যাপক সাদরুল আমিন, শিক্ষার্থী ইতি মনি, নাদিয়া আক্তার, মিফতাহুল জান্নাত প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দামোদরপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে রমজান আলী ও মৃত ওসিয়ার রহমানের ছেলে আল আমিনসহ এলাকার বখাটেরা গত রবিবার (৪ জুন) মাদ্রাসার শিক্ষক কমন কক্ষ থেকে সহকারী অধ্যাপক রশিদুল ইসলামকে টেনে বের করে মাঠে নিয়ে বেদম পারপিট করে। তাদেরকে অন্য শিক্ষকরা বাঁধা দিতে গেলে তাদেরও ওপর হামলা চালায় তারা। আমরা রমজান আলী ও আল আমিনসহ জড়িতদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

এদিকে মানবন্ধন কর্মসূচি শেষে অবস্থান পাঠদান ও অর্ধবার্ষিক পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকগণ। এতে পরীক্ষা দিতে আসা ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা বিপাকে পড়েন।

পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী মুনতাহা আনিকা সুফাইয়া, আব্দুর রহমান ও বিলকিস আরা বলেন, আমরা পরীক্ষা দিতে এসেছিলাম। কিন্তু এসে দেখি মাদ্রাসায় মানববন্ধন হচ্ছে। পরীক্ষা নিবেন না স্যাররা।

মাদ্রাসার সহকারী শিক্ষক মাসুম পারভেজ ও সহকারী অধ্যাপক সাদরুল আমিন বলেন, হামলাকারীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষকরা পাঠদান ও অর্ধবার্ষিক পরীক্ষা বর্জন করেছি। অভিযুক্তদের ওই শিক্ষকের পা ধরে ক্ষমা চাইতে হবে। তবেই আমরা আমাদের আন্দোলন তুলে নেব।

অভিযুক্ত যুবক রমজান আলী বলেন, বিষয়টি সমাধানের জন্য মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন দুইপক্ষকে নিয়ে বসেছেন। বিষয়টি সমঝোতার মাধ্যমে শেষ হবে।

মাদ্রাসা সুপার হাফেজ মো. মাহবুবুর রহমান বলেন, মাদ্রাসার শিক্ষার্থী ইউসুফা ও তার বাবা ইদ্রিস আলী গত ২৮ মে একটি লিখিত অভিযোগ দেন। তাতে মাদ্রাসার সহকারী অধ্যাপক রশিদুল ইসলামের বিরুদ্ধে ওই শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ রয়েছে। পরে ১ জুন মাদ্রাসার পরিচালনা কমিটির সভায় কোনোপ্রকার দোষ না থাকা সত্তে¡ও ওই শিক্ষক সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

তারপর আমি ঢাকা যাই অফিসিয়াল কাজে। পরে ফোনে জানতে পারি গত রবিবার ওই শিক্ষার্থীর ভাইসহ স্থানীয় যুবকরা শিক্ষকদের ওপর হামলা করেছে। বর্তমানে মাদ্রাসার সহকারী অধ্যাপক রশিদুল ইসলাম দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। ঘটনার পর জড়িদের শাস্তির দাবিতে পাঠদানসহ পরীক্ষা বর্জন করে আমার বরাবর দরখাস্ত জমা দিয়েছেন সকল শিক্ষকরা। বিষয়টি সমাধানের জন্য মাদ্রাসা পরিচালনা কমিটির সাথে বসা হয়েছে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, মাদ্রাসার শিক্ষক ও অভিযুক্ত যুবকদের পরিবারের সাথে বসা হয়েছে। সমঝোতার চেষ্টা চলছে। 

আরও পড়ুন: সাংবাদিক জুয়েল আলম আর নেই

সম্পর্কিত বিষয়:

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859