কলমাকান্দায় নদী থেকে পলিথিন তুলতে গিয়ে এক কৃষক নিখোঁজ
নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি নদী মঙ্গলেশ্বরী থেকে পলিথিন কাগজ তুলতে গিয়ে এক কৃষক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার সকাল ৭টায় কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বৈঠকখালী নামক এলাকায় মঙ্গলেশ্বরী নদীতে এ ঘটনাটি ঘটেছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ কৃষকের নাম মো. চাঁন মিয়া (৫৫)। সে খারনৈ ইউনিয়নের তিলকপুর গ্রামের মোহাম্মদ লাল হোসেনের পুত্র।
স্থানীয় সুত্রে জানা গেছে , নিখোঁজ কৃষক চাঁন মিয়া ধান লাগানোর বৃষ্টির মধ্যে জন্য তার দুই সহকর্মীদের সাথে বাড়ি থেকে বের হন । পরে বৈঠকখালী গ্রামে মঙ্গলেশ্বরী নদীর ওপর বাঁশের সাঁকোর দিয়ে পারাপার হওয়ার সময় চাঁন মিয়ার মাথায় থাকা একটি পলিথিন কাগজ নদীতে পরে যায়। ওই কাগজ তুলতে নদীতে সাঁতার দেন তিনি। এরপর থেকে নিখোঁজ রয়েছে চাঁন মিয়া। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী সদস্যরা উদ্ধারের কাজ করছেন।
আরও পড়ুন: সান্দিকোনায় স্কুল মিল্ক ফিডিং চালু দুধ পানে ছাত্র-ছাত্রীদের মুখে হাসি