রোববার ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ব্রীজ আছে,নদী ভাঙনের কবলে সংযোগ সড়ক,ভোগান্তিতে তিন গ্রামের মানুষ

প্রকাশিত: ১৮:২৬, ১৭ আগস্ট ২০২৩

ব্রীজ আছে,নদী ভাঙনের কবলে সংযোগ সড়ক,ভোগান্তিতে তিন গ্রামের মানুষ

ব্রীজ আছে,নদী ভাঙনের কবলে সংযোগ সড়ক,ভোগান্তিতে তিন গ্রামের মানুষ

ব্রীজ আছে, তবে নদী ভাঙনের কবলে ব্রীজের পূর্ব পাড়ের সংযোগ সড়কের প্রায় ১৫ মিটার জায়গা ভেঙ্গে যাওয়ায় তা ব্যবহারে ভোগান্তি পোহাতে হচ্ছে তিন গ্রামের কয়েক হাজার মানুষকে। পূর্ব পাশের এপ্রোজ রাস্তাটি ভেঙে গেছে প্রায় ৭ বছর আগে। শেরপুরের শ্রীবরদীতে মৃগী নদীর উপর ভারেরা-আড়ালিয়াকান্দা সড়কের এই সেতুটি নির্মাণ করা হয়েছে ২০০৪ সালে।তিনটি গ্রামের মানুষের যাতায়াত ও বৃহত্তর বয়শা বিল থেকে সহস্রাধিক একর জমির কৃষি ফসল ঘরে আনার জন্য একমাত্র রাস্তা এটি। জানা যায় ২০১৬ সালে পাহাড়ী ঢলের প্রবল স্রোতে পূর্ব পাড়ের এপ্রোজ রাস্তাটি ভেঙে যায়।

স্থানীয় উদ্দোগে ও ইউনিয়ন পরিষদের সহায়তায় বাঁশ এবং কাঠ দিয়ে সাঁকো নির্মাণ করে ব্রীজের সাথে রাস্তা সংযুক্ত করে কোনোমতে পারাপার হচ্ছেন লোকজন। কোন বিকল্প উপায় না থাকায় ঝুকি নিয়েই পারাপার হচ্ছেন এলাকাবাসী। জানা যায়, ইতিমধ্যেই পারাপার হতে গিয়ে এখানে খাদে পড়ে পথচারীর মৃত্যুর ঘটনাও ঘটেছে।এলাকাবাসী বলছেন, ৭ বছর চলছে।

অনেকেই অনেকবার আশ্বাস দিলেও তা আজও বাস্তবায়ন করা হয়নি। বর্তমানে সেতুতে যাতায়াতের একমাত্র ভরসা কাঠের মাচা আর আংশিক লরবরে বাঁশের সাঁকো। গ্রামের দুই শতাধিক ছোট ছোট শিক্ষার্থীকে ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করতে হচ্ছে। রুগী ও মহিলারা চরম ভোগান্তিতে আছেন।স্থানীয়রা বলছেন, এলজিইডি’র চরম অবহেলার কথা।

তবে লজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, এটি নদী শাসনের সাথে সম্পৃক্ত। খরস্রোতা নদী হওয়ায় নদী শাসনের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, দ্রুত একটি প্রকল্পের মাধ্যমে ব্রিজটির সংযোগ সড়কের সমস্যা সমাধান করা হবে।সরেজমিনে দেখা গেছে নদীর গতিপথ কিছুটা পরিবর্তন হয়ে পূর্বদিকের পাড় ভাঙছে। অপরদিকে পশ্চিম দিকে নদীর কিছু অংশ ভরাট হয়ে গেছে। ব্রীজটি নির্মাণের সময় দুই পাশের পাড় রক্ষায় স্থায়ী কোন ব্যবস্থা নেয়া হয়নি।স্থানীয় দোকানদার ফরহাদ আলী জানান, "আমি ভারেরা বাজারে ব্যবসা করি। নদীর ওপারে আড়ালিয়া কান্দায় আমার বাড়ি। আমাকে প্রতিদিন দুই থেকে তিনবার আসা যাওয়া করতে হয়। খুবই কষ্টে আছি।"স্থানীয় যুবক শফিকুল ইসলাম বলেন, "ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ইঞ্জিনিয়ার ও উপজেলা নির্বাহী অফিসার এখানে এসে কয়েক দফায় মানুষের দুর্ভোর দেখে গেছেন। কিন্তু তাদের এ ব্যপারে কোন উদ্যোগ নেই। আমাদের কষ্ট দেখার যেন কেউ নেই।"

ভারেরা ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৯শ শ্রেনীর এক ছাত্র বলেন, স্কুল-প্রাইভেট-কোচিং এর জন্য আমাকে কমপক্ষে তিন বার আসা যাওয়া করতে হয়। আমাদের হাত পা ভাঙ্গতে পারে। রাতে যাওয়া আরও কষ্টকর। দ্রুত রাস্তা করে দেয়ার দাবি জানাচ্ছি।"স্থানীয় কৃষক আব্দুল মিয়া সহ অনেকেই বলেন, সেতুর পূর্ব পাড়ের মানুষের প্রায় ১হাজার একর জমি আছে নদীর ওপারে। পশ্চিম পাশের দুইটি গ্রামের প্রায় ৪ হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। এছাড়াও এলাকার প্রায় দেড় থেকে দুইশ শিক্ষার্থীই যাতায়াতের পথ‌ও এটি। এখানে গর্তে পড়ে মানুষ মারাও গেছেন। আমারা খুব কষ্টের মধ্যে আছি। রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য দাবি করেন তারা।

গোসাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামাল আশিক বলেন, আমি নির্বাচিত হবার পর থেকে নিজস্ব অর্থায়নে কয়েকবার এই সংযাগ সড়ক মেরামত করেছি এবং এলজিইডি প্রকৌশলীকেও আনা হয়েছে। কিন্তু নদী পূর্ব দিকে সরে আসায় রাস্তা টিকছে না। স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে সমস্যাটির স্থায়ী সমাধানের জন্য আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: শ্রীবরদীতে থানা পরিদর্শনে নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম

সম্পর্কিত বিষয়:

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859