রোববার ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

দুর্গাপুরে এসবি রক্তদান ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ১৩:৫৩, ২৮ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৩:৫৪, ২৮ সেপ্টেম্বর ২০২৩

দুর্গাপুরে এসবি রক্তদান ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুর্গাপুরে এসবি রক্তদান ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনার দুর্গাপুরে স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা হয়েছে । এ উপলক্ষে বুধবার  বিকেলে পৌর শহরের কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে আলোচনা সভা, সম্মাননা স্মারক ও কেক কাটা হয়। 

 আলোচনা সভায় এসবি রক্তদান ফাউন্ডেশনের উপদেষ্টা সাবেক প্রধান শিক্ষক একে এম ইয়াহিয়ার সভাপতিত্বে এসবি রক্তদান ফাউন্ডেশনের সদস্য সহকারী শিক্ষক আজিজুর রহমান খান রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মোহাম্মদ রাজীব উল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিক , ডিএসকের সহকারী পরিচালক শামছুল আলম খান, উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর , প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, দুর্গাপুর সাংবাদিক সমিতির সদস্য সচিব মোরশেদ আলম, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক আল আমিন, এসবি রক্তদান ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন এসবি রক্তদান ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার, সদস্য এমদাদুল। 

বক্তারা বলেন, মানবিকতাকে কাজে লাগাতে পারাই মানুষের সার্থকতা। সেই কাজটাই করছে এসবি রক্তদান ফাউন্ডেশনের রক্তদাতারা । কেউ যদি স্বেচ্ছায় রক্ত দান করেন এতে যেমন একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচে তেমনি রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে গড়ে উঠে সম্পর্কের সেতুবন্ধন। ব্লাড সংগ্রহে তরুণদের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানান বক্তারা এবং এসবি রক্তদান ফাউন্ডেশনের উন্নয়নে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন তারা।

এরপর এসবি ফাউন্ডেশনের সর্বোচ্চ রক্তদাতা ও সমাজে উন্নয়নমূলক বিভিন্ন কাজে অবদানের জন্য ব্যক্তিদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আরও পড়ুন: নেত্রকোনায় চাঞ্চল্যকর ষাটোর্ধ নারী হত্যা মামলার মুলহোতাদ্বয় গ্রেফতার

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859