মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ঝিনাইগাতীর এসিল্যান্ড আশরাফুল কবির এর সফলতার ১ বছর

প্রকাশিত: ২১:৫৬, ৮ অক্টোবর ২০২৩

ঝিনাইগাতীর এসিল্যান্ড আশরাফুল কবির এর সফলতার ১ বছর

ঝিনাইগাতীর এসিল্যান্ড আশরাফুল কবির এর সফলতার ১ বছর

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.আশরাফুল কবির সফলতার সাথে অতিবাহিত করলেন এক বছর। তিনি ২০২২ সালের ৮ অক্টোবর  আজকের এইদিনে ঝিনাইগাতীতে সহকারি কমিশনার হিসেবে যোগদান করেন। 

এরই মাঝে তিনি উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আল মাসুদ এর সহযোগীতায় ভুমি উন্নয়ন কর, সরকারের বেদখলীয় খাঁস জমি উদ্ধার,ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবী ও ব্যবসায়ীদের দন্ডের মাধ্যমে জেল হাজতে প্রেরণ,ঝিনাইগাতী বাজার সহ উপজেলাব্যাপী নানা বিষয়ে ভ্রাম্যামাণ আদালত চালিয়ে উপজেলাবাসীদের কাছে ব্যাপক আস্থা অর্জন করেছেন।

উপজেলা ভুমি অফিস সুত্রে জানা গেছে,এসিল্যান্ড আশরাফুল কবির ২০২২ সালের ৮অক্টোবর ঝিনাইগাতীতে সহকারি কমিশনার (ভুমি) হিসেবে যোগদান করে গত এক বছরে  তিনি ঝিনাইগাতী উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় ১ নং খাস খতিয়ান ভুক্ত বিভিন্ন ব্যক্তির অধীনে দীর্ঘদিনের দখলে থাকা কৃষি ও অকৃষি প্রায় ১০ একর জমি উদ্ধার করেন।ভুমি উন্নয়ন কর আদায় করেন ২ কোটি ১ লক্ষ ৮৯ হাজার ৫ শত ৩৭ টাকা। অর্পিত সম্পত্তির লীজ মানি আদায় করেন ১২ লক্ষ টাকা। এছাড়া তিনি ২০২২-২০২৩ অর্থ বছরে নামজারি সম্পন্ন করেছেন ২ হাজার ৭শত ৫০টি। ২০২৩-২০২৪ অর্থ বছরে ৭শত নামজারি সম্পন্ন করা সহ আরো প্রায় ১ হাজারের মতো নামজারি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। 

এছাড়া ৫ব্যক্তিকে মাদক সেবন ও বিক্রয়ের সাথে যুক্ত থাকার অপরাধে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে জেল হাজতে প্রেরণ করায় মাদক সেবিদের মধ্যে আতংক বিরাজ করছে।যাহা ১ বছরের এই কর্মকর্তার সফলতা ছিল দ্বিগুন।

খোঁজ নিয়ে আরো জানা গেছে, তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ এর সহযোগীতায় নিয়ে ঝিনাইগাতী  বাজারকে অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা করতে নিয়েছেন নানামুখী উদ্যোগ।এর মধ্যে রয়েছে আকস্মিক বন্যার পানি থেকে ক্ষতিগ্রস্ত সহ দোকান ঘরে চুরিরোধকল্পে ব্যবসায়ীদের ক্ষতির হাত থেকে রক্ষা করতে বিভিন্ন দোকান ঘর সংস্কার সহ সাটারের ব্যবস্থা।এতে একদিকে নিরাপত্তা পাচ্ছেন ব্যবসায়ীরা অপরদিকে টিনের জাপ সিস্টেম না থাকায় অনায়াসে যাতায়াত করতে পারছেন,ক্রেতা-বিক্রেতা মালামালের গাড়ি।

এছাড়া দুই কোটি টাকার উপর রাজস্ব্য আদায়ের বাজারটিকে অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা করতে সরাসরি অগ্নি নির্বাপকের গাড়ী বাজারের একপাশ থেকে অপর পাশে যাতায়াতের জন্যে করেছেন রাস্তা। ফলে ঝিনাইগাতী ভিতর বাজারের চিত্রটা একেবারেই পাল্টে গেছে। এতে সবচেয়ে উপকৃত হয়েছেন বাজারের ব্যবসায়ীগণ।

এ বিষয়ে ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মো. মোখলেছুর রহমান খাঁন মক্কু এ প্রতিনিধিকে জানান,উপজেলা নির্বাহী অফিসার মো.ফারুক আল মাসুদ স্যার এবং উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.আশরাফুল কবির স্যার ঝিনাইগাতী বাজারের ব্যবসায়ীদের জন্যে যেসব সুবিধা দিয়েছেন, এর জন্যে আমি বণিক সমিতি সহ ব্যবসায়ীগণের পক্ষ থেকে ওই দুই স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.আশরাফুল কবির জানান,"আমি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত নীলফামারি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফারুক আল মাসুদ স্যারের সহযোগীতা ও পরামর্শক্রমে আমার উপর অর্পিত দ্বায়িত্ব পালন করেছি  মাত্র। এ কৃতিত্ব আমার একার নয়।এ কৃতিত্ব পুরো উপজেলাবাসী ও উপজেলা প্রশাসনের"।

আরও পড়ুন: শিক্ষার্থীদের আগে মানুষের মতো মানুষ হতে হবে: অধ্যক্ষ মুছলিহা

সম্পর্কিত বিষয়:

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859