কলমাকান্দায় অটোরিক্সার ধাক্কায় আদিবাসী বৃদ্ধা নারীর মৃত্যু
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অটোরিক্সার ধাক্কায় আদিবাসী এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো. আতাউল গণি।
আজ বুধবার বিকাল অনুমান তিনটার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী রাজাবাড়ি নামকস্থানে এ ঘটনাটি ঘটে। মৃত সমলা মানখিন (৭০) ওই এলাকার মৃত : শ্যারেন মারাকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার বিকেলে কলমাকান্দা - বরুয়াকোনা পাকা সড়কে পারাপারের সময় রাজাবাড়ি নামকস্থানে নিজ বাড়ীর সামনে কলমাকান্দা থেকে বরুয়াকোনা গামী একটি ব্যাটারিচালিত অটোরিক্সা সমলা মানখিনকে পিছন থেকে সজোরে ধাক্কা দিয়ে সড়কে ওপর ফেলে দেয়। এতে গুরুতর আহত হন তিনি । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরুয়াকোনা বাজারে একটি ওষুধের দোকানে পল্লী চিকিৎসক দ্বারা চিকিৎসা দেওয়া হয়। পরে ওইদিন রাত প্রায় পৌনে সাতটার সময় নিজ বাড়িতেই সমলা মানকিন মারা যান।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: দুর্গাপুরে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে জখম,থানায় অভিযোগ