রোববার ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

দুর্গাপুরে সীমান্তে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আহত-১ 

প্রকাশিত: ১৯:৪৭, ২৫ অক্টোবর ২০২৩

দুর্গাপুরে সীমান্তে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আহত-১ 

দুর্গাপুরে সীমান্তে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আহত ১ 

নেত্রকোনার দুর্গাপুরে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক অজ্ঞাত যুবক (৩০)আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার সীমান্তবর্তী মনতলা জিরো পয়েন্ট এলাকায় গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে বিজিবি সদস্যরা। 

পরে স্থানীয় ইউপি সদস্যকে জানালে তাদের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন গ্রাম পুলিশের সদস্যরা।  অজ্ঞাত ওইযুবক কথা বলতে না পারায় নাম বা পরিচয় কোন কিছুই জানা যায়নি।

হাসপাতাল সূত্রে জানা যায়,সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে তিনজন গ্রাম পুলিশের সদস্য হাতির পায়ে পিষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় একজন যুবকে হাসপাতালের জরুরী বিভাগে রেখে চলে যায়। এরপর কয়েক ঘন্টা অতিবাহিত হলেও তার কোন খোঁজ নেইনি কেউ। ওই যুবক কথা বলতে না পারায় তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রায় তিন ঘন্টা এভাবেই জরুরী বিভাগের বিছানায় পড়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল ওই যুবক। 

এদিকে খবর পেয়ে হাসপাতালে ওই যুবককে দেখতে যায় স্থানীয় পরিবেশ ও বন্য প্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। পরে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানালে উপজেলা নির্বাহী অফিসার আহত ওই যুবকের চিকিৎসার জন্য সমাজসেবাকে নির্দেশনা দেন। পরে দুপুর দেড়টায় প্রশাসন,চিকিৎসক, পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়।

৩১ বিজিবি বিজয়পুর ক্যাম্পের সুবেদার নূর মোহাম্মদ জানান,বুধবার ভোরে কুল্লাগড়া ইউনিয়নের বাংলাদেশ ভারত সীমান্তের ১১৫১ মেন পিলারের ৪ঝ সাব পিলারের কাছাকাছি বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে মনতলা গ্রামে হাতির পায়ে পিষ্ট গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত যুবককে উদ্ধার করে বিজিবির একটি টহল দল। পরে ওই যুবকে উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্যর মাধ্যমে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স জানান,আমরা বিষয়টি জানার পর স্থানীয় সমাজ সেবার মাধ্যমে আহত অজ্ঞাত ওই যুবকের চিকিৎসা সেবা শুরু করেছি। ইতিমধ্যে তার উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই যুবকের সার্বিক চিকিৎসায় সহযোগিতা করবেন উপজেলা ও জেলা সমাজসেবা কার্যালয়।

আরও পড়ুন: সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859