শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ডিবি পরিচয়ে অভিযানের ব্যাপারে পুলিশের সতর্কতা

গাজীপুরে ৬ জন ভুয়া ডিবি আটক

প্রকাশিত: ২১:৫৫, ২৫ নভেম্বর ২০২৩

গাজীপুরে ৬ জন ভুয়া ডিবি আটক

গাজীপুরে ৬ জন ভুয়া ডিবি আটক

ডিবি পুলিশ পরিচয়ে রাজনৈতিক নেতাকর্মীদের তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের অপরাধ সারা দেশে ছড়িয়ে পড়েছে।

গত বুধবার রাজধানীর কলাবাগানে একজন বিএনপি নেতার বাসায় ডিবি পরিচয়ে গ্রেফতারের জন্য গিয়ে ১ লাখ টাকা নেওয়ার অভিযোগটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ তদন্ত করে নিশ্চিত হয়েছে যে ঘটনার সঙ্গে ডিবি পুলিশ জড়িত নয়। পুলিশের কেউ ঐ বাসায় যায়নি। যারা গিয়েছিলেন, তাদেরকে ভিডিও ফুটেজ দেখে পুলিশ শনাক্ত করেছে। তাদেরকে আটককের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, ডিবির কেউ গেলে তাদের একটা নির্দিষ্ট জ্যাকেট আছে। সেখানে কিউআরকোড আছে। যে কেউ ইচ্ছে করলেই সেই কোড স্ক্যান করে তার পরিচয় নিশ্চিত হতে পারেন। পোশাক ছাড়া কাউকে অভিযানে যেতে নিষেধ করা হয়েছে। কোনো বাড়িতে অভিযানকারী দলের পরিচয় নিয়ে সন্দেহ হলে তারা ৯৯৯-এ ফোন করেও সহযোগিতা চাইতে পারেন।

এ দিকে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন সময় মানুষকে ভয়ভীতি দেখানো এবং চাঁদাবাজির অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার থেকে বৃহস্পতিবার রাতে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নাইম ইসলাম (২৭), মাহিম (১৯), আল আমিন (২৯), দীন ইসলাম (১৬), রিফাত (১৭) ও শেখ রাসেল (২৪)।

শ্রীপুরের মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিন্টু মোল্লা  গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে জৈনা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

এ প্রসঙ্গে পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, কলাবাগানের ঘটনার মতো বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এসব ঘটনা তদন্ত করে এর সঙ্গে পুলিশের কোনো সংশ্লিষ্টতা মিলেনি। এ ব্যাপারে পুলিশকে সতর্ক করে দেওয়া হয়েছে। পুলিশ পরিচয়ে বা সাদা পোশাকে কেউ বাড়িতে গেলে ৯৯৯-এ ফোন করে অথবা সংশ্লিষ্ট থানায় ফোন করে জানাতে বলা হয়েছে।

র‍্যাব-৫ মহাপরিচালক এম খুরশিদ আলম বলেন, পোশাক ছাড়া র্যাব কাউকে গ্রেফতার অভিযানে যায় না। কেউ যদি র্যাবের নাম ব্যবহার করে, তাহলে স্থানীয় থানায় যোগাযোগ করা যাবে। র্যাব অভিযানে গেলে নিজস্ব গাড়িতে এবং একাধিক ফোর্স নিয়েই অভিযানে যায়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই র‍্যাব অভিযান চালায়।

আরও পড়ুন: কেন্দুয়ায় অবৈধ ১০ ইটভাটা হুমকিতে জনস্বাস্থ্য

নিরেন দাস

সম্পর্কিত বিষয়:

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859