শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

টাকার জন্য চলে যাওয়া সেই বর বিয়ে করলেন বিনা যৌতুকে

প্রকাশিত: ২০:২২, ২ ডিসেম্বর ২০২৩

টাকার জন্য চলে যাওয়া সেই বর বিয়ে করলেন বিনা যৌতুকে

টাকার জন্য চলে যাওয়া সেই বর বিয়ে করলেন বিনা যৌতুকে

নেত্রকোনার কলমাকান্দায় যৌতুকের টাকা না পেয়ে বিয়ের আসর থেকে চলে যাওয়া সেই বর এবার যৌতুক ছাড়াই বিয়ে করলেন। গত শুক্রবার রাতে এ বিয়ে কাজ সম্পন্ন হয়। বরের নাম হাসেন মিয়া (২৫)। তিনি উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের শরীফ মিয়ার ছেলে। আর কনে পাশর্^বর্তী রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামের বাবুল মিয়ার মেয়ে তানিয়া খাতুন (২০)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে হাসেন মিয়ার সঙ্গে তানিয়া খাতুনের বিয়ে ঠিক হয়। গত বৃহস্পতিবার বিকেলে এ বিয়ে হওয়ার কথা ছিল। সময়মতো বর তার আত্মীয় স্বজনসহ ৪০ জন বরযাত্রী নিয়ে এসেছিলেন। খাওয়া-দাওয়া শেষে বিয়ের কার্যক্রমও শুরু হয়েছিল। এসময় বিয়ে উপলক্ষে বরের পক্ষ থেকে ৭০ হাজার টাকা যৌতুক চাওয়া হয়। যৌতুকের টাকা দিতে কনের পরিবার অস্বীকার করলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিয়ের আসর থেকে বরের লোকজন বরকে নিয়ে চলে যান।

আরও পড়ুন: কলমাকান্দায় যৌতুকের টাকা না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন বর

পরে এ নিয়ে শুক্রবার দুপুরে কনের বাবা বাবুল মিয়া বাদি হয়ে বর, বরের বাবাসহ এক আত্মীয় নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। 
এ বিষয়ে জানতে চাইলে বরের মামা সবুজ মিয়া বলেন, বিষয়টি আমাদের দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল। এ নিয়ে শুক্রবার দুপুরে বাড়িতে পুলিশ এসেছিল। পরে আমরা বর ও কনের পক্ষের লোকজনের মধ্যে কথা বলে যৌতুক ছাড়াই এ বিয়ে সম্পন্ন করি। 

কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এস,আই) আলমগীর কবীর সাংবাদিকদের বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল । পরে দুই পক্ষের সমঝোতায় শুক্রবার রাতে এ বিয়ে সম্পন্ন হয়।

আরও পড়ুন: গৌরীপুরে লড়ি চাপায় চালক নিহত

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859