শুক্রবার ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

প্রকাশিত: ১৯:০৫, ১৮ মার্চ ২০২৪

আপডেট: ১৯:০৭, ১৮ মার্চ ২০২৪

ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।  

সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরীর নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমালের নেতৃত্বে উপজেলা প্রশাসন, পৌর মেয়র মাহমুদ আলম লিটনের নেতৃত্বে ফুলবাড়ী পৌরসভা, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ ফরহাদ হোসেনের নেতৃত্বে থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন, সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পস্তবক অপর্ণ করেছে।

সাড়ে ১০ টায় জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা কনফারেন্স কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এসময় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তরা উপস্থিত ছিলেন। পরে আয়োজিত কুইজ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে বিকাল ৩ টায় দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হুদা। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, সহ সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, পৌর আওয়ামী লীগের সভাপতি প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী প্রমুখ। 

এতে দলের অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে সরকারি অনুমোদিত সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা কবর জয়’ সংস্থার উদ্যোগে জাতীয় শিশু দিবস উপলক্ষে বিকাল ৫টায় কাটাবাড়ী গ্রামে অর্ধশতাধিক শিশুকে নিয়ে কেক কাটার মধ্যদিয়ে জাতীয় শিশু দিবস পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ, সহসভাপতি পলাশ কুমার দাস, সাধারণ সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কংকনা রায়, সদস্য আইরিন আক্তার হিরা, আরিয়ান বাবু প্রমুখ।

শেষে সংস্থাটির উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং শিশুদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: একতা প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসম কেন্দ্রে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

কংকনা রায়

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859