মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

গলাচিপায় চম্পট দিল ছেলে পক্ষ স্ত্রীর দাবিতে এক তরুনীর অনশন

প্রকাশিত: ১৬:৫৮, ২১ এপ্রিল ২০২৪

গলাচিপায় চম্পট দিল ছেলে পক্ষ স্ত্রীর দাবিতে এক তরুনীর অনশন

গলাচিপায় চম্পট দিল ছেলে পক্ষ স্ত্রীর দাবিতে এক তরুনীর অনশন

পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর দাবীতে ৩ দিন ধরে এক তরুনীর অনশনের কথা শুনে প্রথমে ছেলে এবং পরে তার পরিবারের লোকজন চম্পট দিয়ে গা ঢাকা দিয়েছে। এতে বাড়িতে কেউ না থাকায় আতঙ্কে সময় কাটছে ভূক্তভোগী তরুনীর। দিনে মানুষ থাকলেও রাত ঘনিয়ে এলে আশেপাশের লোকজন যার যার বাড়িতে চলে গেলে অন্ধকারে বাড়িতে ভয়ে আছে ওই তরুনী। 

জানা যায়, স্ত্রীর স্বীকৃতি পেতে অন্তরা রানী শীল (২২) নামের তরুনী গত বৃহস্পতিবার বিকাল থেকে গলাচিপা পৌরসভার ৯নং ওয়ার্ডের গলাচিপা সরকারী হাসপাতালের দক্ষিণ পাশে শের-ই বাংলা রোড এলাকায় এ্যাডভোকেট অরুন ভ‚ইয়ার প্রথম পুত্র অনুপম ভ‚ইয়ার (৩০) বাড়িতে অনশন করছেন। অন্তরা রানী শীল বরিশাল সিটি কর্পোরেশন ৩০নং ওয়ার্ডের বাশতলা, কাশিপুর নামক এলাকার অন্ধ প্রতিবন্ধী কৃষ্ণ চন্দ্র শীলের মেয়ে। সে বরিশাল বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের শেষ পর্বের ছাত্রী। স্ত্রীর মর্যাদা না পেলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন ওই তরুনী। 

এ বিষয়ে অন্তরা রানী শীল এর কাছে জানতে চাইলে তিনি জানান, আমার মামা তাপস শীল এক সময় অনুপমের বাড়ীতে ভাড়া থাকতো। সেই সুবাদে তাদের বাসায় বেড়াতে যেতাম। এতে অনুপমের সঙ্গে আমার পরিচয়। আট বছর ধরে অনুপমের সংগে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন স্থানে এমনকি পর্যটন কেন্দ্র কুয়াকাটা আমাকে ঘুরতে নিয়ে যান অনুপম। ঘুরতে গিয়ে বরিশালের একটি মন্দিরে নিয়ে আমাকে শাখা-সিঁদুর পরিয়ে বিয়ে করেন। 

সরকারী চাকুরী করবে বলে অনুপম ভূইয়া আমাকে বিয়ের কথা গোপন রাখতে বলে। কিন্তু অনুপম ভূইয়া আমাকে বিয়ে করলেও এখন সে অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছে শুনে আমি স্ত্রীর দাবী নিয়ে আমার অধিকার প্রতিষ্ঠা করতে এখানে এসেছি। কিন্তু এখানে আসার পর অনুপম ভ‚ইয়া গা ঢাকা দিয়েছে এবং তার পরিবারের লোকজন আমার সঙ্গে খারাপ আচরণ করে। পরে তারাও ঘরে তালা লাগিয়ে পালিয়েছে। আমাকে তারা মেনে না নিলে মৃত্যু ছাড়া আমার যাওয়ার আর কোন পথ থাকবে না। তিনি আরো বলেন, তিন দিনের অনশনে ইউএনও স্যার এবং গলাচিপা থানা থেকে আমার জন্য খাবার পাঠিয়েছে।

আমার খাবার দিয়ে কী করব। আমাকে স্ত্রীর স্বীকৃতি দিতে হবে। কেননা আমি আর বাড়ি ফিরে যেতে পারব না। আমার সমাজের লোকজন আমাকে মেনে নিবে না। আজ শনিবার বিকাল ৩ টায় গলাচিপা উপজেলার হিন্দু সম্প্রদায়ের লোকজন নিয়ে বসার কথা রয়েছে। গতকাল রাতে ইউএনও স্যার, ওসি স্যার এবং ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ রায় আমার কাছে এসে এ বিষয়ে শনিবার বসবেন বলে তারা আমাকে জানান। 

এ বিষয়ে অন্তরা রানী শীলের মা কল্পনা রানী বলেন, আজ ৩ দিন ধরে আমার মেয়েকে পাচ্ছি না। গলাচিপা থানা থেকে আমাকে ফোন করায় আমি গতকাল সন্ধ্যায় গলাচিপা থানায় আসি। গলাচিপা থানায় এসে জানতে পারি আমার মেয়ে অরুন ভ‚ইয়ার বাড়িতে অনশন করছে। তিন দিন পার হলেও ছেলে পক্ষের কেউ আমাদেরকে কোন খবর দেয় নি। আমি শুনে অসুস্থ হয়ে পড়লে পথচারীরা আমাকে ধরে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। পরে রাত ৪ টায় একটু সুস্থ হলেও এখনও হাসপাতালে ভর্তি আছি। 

এ বিষয়ে নিয়ে গলাচিপা ডাক বাংলোতে বাংলাদেশ হিন্দু-বৈদ্য-খ্রিস্টান ঐক্য পরিষদ গলাচিপা উপজেলা শাখার সভাপতি শংকর লাল দাস, সাধারণ সম্পাদক, কাউন্সিলর সমির কৃষ্ণ পাল, গলাচিপা উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সভাপতি দিলীপ বণিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গলাচিপা উপজেলা শাখার সভাপতি গোপাল সাহা, উপজেলা আ’লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য মাঈনুল ইসলাম রনো, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার শিবু লাল দাস, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, আমখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মনির, ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান বিশ^জিৎ রায়, চরকাজল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান রুবেল মোল্লা, ছেলের নিকটতম আত্মীয় এসআই কমল দে, ছেলের বাবা অরুন ভ‚ইয়া, গলাচিপা মহিলা কলেজের প্রভাষক ও সাংবাদিক হারুন-অর-রশিদ, মেয়ের পক্ষের আত্মীয় স্বজন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিল। 

এ সময় উভয় পক্ষে কথা শুনে বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত সকলের উদ্দেশ্যে বলেন, মেয়েটি ছেলের বাড়িতে ৩ তিন অতিবাহিত হওয়ায় বিবাহ ছাড়া আর অন্য কোন কথা না বলাই ভালো বলে আমি মনে করি। পরে ছেলের নিকটতম আত্মীয় এসআই কমল দে রাতে এ বিষয়ে ছেলে সহ তার বাবার সাথে কথা বলে সিদ্ধান্ত জানাবেন বলে জানান। এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল জানান, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম এবং বিষয়টি সমাধানের জন্য হিন্দু সম্প্রদায় ও কালিবাড়ি কমিটিকে বলেছি।

আরও পড়ুন: অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী 

সঞ্জীব দাস

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859