বৃহস্পতিবার ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ঠাকুরগাঁওয়ে দিনে তাপপ্রবাহ, রাতে লাগছে কাঁথা-কম্বল

প্রকাশিত: ২১:০৫, ৫ মে ২০২৪

ঠাকুরগাঁওয়ে দিনে তাপপ্রবাহ, রাতে লাগছে কাঁথা-কম্বল

ঠাকুরগাঁওয়ে দিনে তাপপ্রবাহ, রাতে লাগছে কাঁথা-কম্বল

দেশজুড়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। দিনভর প্রখর রোদ এবং তীব্র গরমে জনজীবনে যেখানে বিপর্যয় নেমে এসেছে তখন ঠাকুরগাঁওয়ে রাতের আবহাওয়ার চিত্র সম্পূর্ণ বিপরীত।

জেলায় দিনের চেয়ে রাতের তাপমাত্রা অনেক কম লক্ষ্য করা যাচ্ছে। এমনকি রাতে শীতের আমেজের কারণে অনেকেই ফ্যান কিংবা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বন্ধ রাখছেন। ব্যবহার করছেন কাঁথা-কম্বল।

দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও । হিমালয়ের নিকটবর্তী এ জেলায় শীত মৌসুমে অধিক শীত অনুভূত হওয়ায় ‘শীতের জেলা’ হিসেবে পরিচিত। কিন্তু এই তীব্র গরমে রাতে এমন শীতল আবহাওয়া অনেকের জন্যই নতুন অভিজ্ঞতা।

আবহাওয়া অফিসের তথ্যমতে, মৌসুমের শুরু থেকেই দিনে তীব্র গরম হলেও সন্ধ্যার পর তাপমাত্রা হ্রাস পাওয়ায় মৃদু শীতল হাওয়া বিরাজ করছে ঠাকুরগাঁও। কিছুদিন ধরে জেলার দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ১৬-২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ৩৩-৩৮ ডিগ্রি। দিনের বেলা এখানে বাতাসের আর্দ্রতা ২১-৬০ শতাংশের মধ্যে থাকে, ফলে কখনও হালকা আবার কখনও বেশি গরম অনুভূত হয়।

এদিকে, সন্ধ্যা নামার সাথে সাথে উত্তরের হিমশীতল বাতাসের প্রভাবে জনমনে কিছুটা স্বস্তি বিরাজ করে। রাতভর থাকে শীতল আবহাওয়া। এতে স্বস্তির শ্বাস ফেলেন স্থানীয়রা। তারা বলছেন, অনেক সময় রাতের বেলা মনে হয় যেন শীত মৌসুম চলছে। ঘুমাতে গেলে গায়ে জড়াতে হয় গরম কাপড়। ফ্যান চালানো হয় খুব কম সময়ের জন্য। কাঁথা-কম্বল তো লাগবেই। এক সংবাদকর্মী বলেন, দিনে গরমে ভোগান্তি হলেও রাতের পরিবেশ স্বস্তিদায়ক। ঠান্ডার কারণে রাতে মোটরসাইকেল চালাতেও বেগ পেতে হয়।

পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম মামুন বলেন, হিমালয়ের নিকটবর্তী এ জেলায় জলাধার এবং সবুজের আচ্ছাদন বেশি। সবুজায়ন থাকায় তাপপ্রবাহের মধ্যেও কিছুটা স্বস্তিতে আছি। স্বস্তিদায়ক পরিবেশ ঠিক রাখতে বৃক্ষ নিধন কমাতে হবে এবং রোপণ বাড়াতে হবে বলেও মনে করেন তিনি। 

আরও পড়ুন : নেপিয়ার ঘাস বিক্রি করে স্বাবলম্বী হচ্ছে পীরগঞ্জের নারি চাষীরা

আব্দুল আউয়াল

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859