মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড: শুরু হচ্ছে ৫ জুলাই

প্রকাশিত: ২০:২৯, ৮ জুন ২০২৪

এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড: শুরু হচ্ছে ৫ জুলাই

এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড: শুরু হচ্ছে ৫ জুলাই ২০২৪

আজ ৮ জুন ২০২৪ তারিখে এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড-জাতীয় কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন। বক্তব্যে বলা হয়, ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এতে অংশ নিতে পারবেন না।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক এর প্রাক্তন গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক শামস রহমান। সভাপতিত্ব করেন মশহুরুল আমিন, চেয়ারম্যান, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন।

এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেন, ‘আমি ছাত্র থাকা অবস্থায় রাশিয়া মহাকাশে স্পুতনিক মহাকাশ যান পাঠায়। তখন ভাবতাম, রাশিয়া মহাকাশবিজ্ঞানে অনেক এগিয়ে গেছে, আমরা কেন পারছি না। তবে এখন জ্যোতির্বিজ্ঞানে আমরাও এগোচ্ছি ক্রমে ক্রমে। এই অ্যাস্ট্রো-অলিম্পিয়াড জাতীয়ভাবে জ্ঞান-বিজ্ঞানের চর্চায় ভূমিকা রাখবে।’

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শামস রহমান বলেন, ‘এখন সময় এসেছে সরকারের মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞানকে অগ্রাধিকার দিয়ে অর্থ বিনিয়োগ করার।’

সংবাদ সম্মেলনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহ-উপাচার্য আশিক মোসাদ্দিকও বক্তব্য দেন।

জ্যোতির্বিজ্ঞান বিষয়কে বাংলাদেশে জনপ্রিয় করবার জন্য বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন গত ৩৬ বছর ধরে কাজ যাচ্ছে। সে কাজের ধারাবাহিকতায় ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল এবং কলেজ পর্যায়ের ছাত্র/ছাত্রীদের জন্য আয়োজিত এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড এর বাছাই কার্যক্রম শুরু হচ্ছে ৫ জুলাই ২০২৪ তারিখে।

দেশ ব্যাপি আয়োজিত ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ এর প্রাথমিক বাছাই কার্যক্রমটি শুরু হবে ৫ জুলাই ২০২৪ তারিখ।  প্রাথমিক বাছাই কার্যক্রম থেকে নির্বাচিত ৫০০ জন্য প্রতিযোগিকে নিয়ে আগামী ৩ আগস্ট ২০২৪ তারিখে ঢাকায় আয়োজন করা হবে  ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ জাতীয় বাছাই কার্যক্রম।

জাতীয় বাছাই কার্যক্রম থেকে সিনিয়র গ্রæপের ১৫ জন এবং জুনিয়র গ্রæপের ১৫জন সহ, মোট ৩০জনকে নিয়ে ৪দিনের আবাসিক ক্যাম্প এবং চূড়ান্ত বাছাই করা হবে। সেই আবাসিক ক্যাম্প থেকে নির্বাচিত ৫ প্রতিযোগী আসন্ন ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

অংশগ্রহণের নিয়মাবলি: 
১. ২০০৬ - ২০১০ সাল এর মধ্যে জন্ম গ্রহণ কারী স্কুল-কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য এই আয়োজন। (১৪-১৮ বছর বয়সী)
২. বিশ্ববিদ্যালয় পড়ুয়া  কোন ছাত্র-ছাত্রী এতে অংশ  গ্রহণ করতে পারবে না।
৩. ৩০ জুন ২০২৪ তারিখ এর মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।
৪. কোন প্রকার রেজিস্ট্রেশন ফি এর প্রয়োজন নেই।
৫. অনলাইন রেজিস্ট্রেশনের - লিঙ্ক https://www.astronomybangla.com/olympiad2024/

এবারে আয়োজন সফলভাবে সম্পন্ন করবার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ‘এপেক্স গ্রæপ‘ । এপেক্স এর সহযোগিতার কারণে এবারের আয়োজন এর নামকরণ করা হয়েছে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’, পাওয়ার্ড বাই গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স এবং ডাইমন্ড পার্টনার পাইওনিয়ার ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড

‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ এবং ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের একাডেমিক বিষয়গুলো বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি যৌথভাবে পরিচালনা করবে।

‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ আয়োজনে আরো যারা  সহযোগিতায় থাকছেন, সিটি ব্যাংক লিঃ, প্রথম আলো, ব্র্যাক ব্যাংক লিঃ, লিঙ্ক -৩, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, রাশিয়ান হাউস ইন ঢাকা (সাংস্কৃতিক বিভাগ, বাংলাদেশস্থ রাশিয়ান দূতাবাস), শো এন্ড টেল এবং একাডেমিক পার্টনার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, মিডিয়া পার্টনার হিসেবে থাকছে- ৭১ টেলিভিশন এবং বিডি নিউজ টুয়েন্টিফোর ডট কম।

আরও পড়ুনঃ পূর্বধলায় জীবিত তিন ব্যক্তিকে মৃত দেখিয়ে ভাতা বন্ধ: অন্যের নামে ভাতা প্রতিস্থাপন

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859