মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ফুলবাড়ীতে ট্রাক-নছিমনের সংঘর্ষ নিহত ২, আহত ৫

প্রকাশিত: ২১:৫১, ৫ জুলাই ২০২৪

ফুলবাড়ীতে ট্রাক-নছিমনের সংঘর্ষ নিহত ২, আহত ৫

ফুলবাড়ীতে ট্রাক-নছিমনের সংঘর্ষ নিহত ২, আহত ৫

দিনাজপুরের ফুলবাড়ীতে পণ্যবাহী ট্রাকের সঙ্গে গরম্নবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষে নছিমন চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৫ জুলাই) দুপুর ২টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ঘাটপাড়া আদর্শ কলেজপাড়া সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা দুইজন হলেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার করিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নছিমন চালক মিনহাজুল ইসলাম (৩৮) ও একই উপজেলার নওনা গ্রামের গরু ব্যবসায়ী মোকলেছুর রহমান (৪২)। এ ঘটনায় আহত পাঁচজন হলেন, ট্রাক চালক রবিউল ইসলাম (৪৫), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গরু ব্যবসায়ী জয়নাল আবেদীন (৬০), ফরিদ উদ্দিন (৪৬), নজরুল ইসলাম (৪২) ও আবুল কালাম (৪০)। এদের মধ্যে ট্রাক চালকের নাম পাওয়া গেলেও পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা বলেন, আমবাড়ী থেকে ছেড়ে আসা গরু বাহী নছিমন পাঁচবিবি যাওয়ার পথে ফুলবাড়ী থেকে দিনাজপুর গামী পণ্য বোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৮৯৩৮৮) ট্রাকের সঙ্গে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী রাজারামপুর ঘাটপাড়া আদর্শ কলেজপাড়া সংলগ্ন সড়কে মুখোমুখি সংঘর্ষ হলে উভয় গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নছিমন চালক মিনহাজুল ইসলাম (৩৮) ও একই উপজেলার নওনা গ্রামের গরু ব্যবসায়ী মোকলেছুর রহমানের (৪২) মৃত্যু ঘটে। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শী পাঁচবিবি উপজেলার রামনগর এলাকার গরু ব্যবসায়ী আবুল কালাম বলেন, এলাকার ৮জন গরু ব্যবসায়ী গতকাল শুক্রবার (৫ জুলাই) ভোরে পাঁচবিবি থেকে আমবাড়ী গরুহাটে আসেন। ৯টি গরু কিনে একই নছিমন যোগে বাড়ী ফেরার পথে ফুলবাড়ীতে ট্রাকের সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ওই হাতাহতের ঘটনা ঘটেছে।

ফুলবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুলস্নাহ আল মামুন বলেন, দুর্ঘটনার এক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন তার উদ্ধার কর্মীরা। এ ঘটনায় দুইজনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন এই কর্মকর্তা।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফিজার রহমান বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনাসহ হতাহতদের উদ্ধার পূর্বক যানবাহন চলাচল স্বাভাবিক করে দেয়। এ ব্যাপারে সড়ক আইনে মামলার প্রস্তুতি চলছে। নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

কংকনা রায়

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859