রোববার ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

জগন্নাথপুরে আফজল হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

প্রকাশিত: ১৫:১৩, ২৩ আগস্ট ২০২৪

জগন্নাথপুরে আফজল হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

জগন্নাথপুরে ব্যবসায়ী হত্যা, গ্রেপ্তারের দাবি মানববন্ধন

সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণ সমাজসেবক, ব্যবসায়ী মল্লিক আফজল হোসেনকে হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারে ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

২২ আগষ্ট ( বৃহস্পতিবার) বিকাল ৩টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে সর্বস্তরের প্রতিবাদী জনতার আয়োজনে বিপুল সংখ্যক লোকজনের উপস্থিতিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বী হাসিম উল্ল্যা। 

তরুণ সমাজসেবক সাংবাদিক জাকারিয়া আহমদের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ক্রীড়া ব্যাক্তিত্ব শাহ মাহফুজুল করীম, সাবেক ফুটবলার আব্দুল আলী, আব্দুল ওয়াহিদ, রফিক উদ্দিন, আব্দুল কাহার, মতছির আলী সহ আরো অনেকে। প্রতিবাদ সমাবেশে বক্তারা নৃশংস হত্যাকান্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান। 

নিহত আফজল হোসেনের পিতা মল্লিক আকমল হোসেন তার ছেলের হত্যাকারীদের অতি দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছেন। 
এ সময় ইসহাকপুর, লুদরপুর, ইনাতনগর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক  লোকজন উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত : গত ৫ আগস্ট রাতে উপজেলার সৈয়দপুর বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় নির্মমভাবে খুন হন জগন্নাথপুর পৌর শহরের ইনাতনগর মল্লিকপাড়া এলাকার মল্লিক আকমল হোসেনের ছেলে মল্লিক আফজল হোসেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ফুলবাড়িয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা

রিয়াজ রহমান

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859