মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

বড়পুকুরিয়ায় ট্রেনে কাঁটা পড়ে মানসিক ভারসাম্যহীন শিক্ষার্থীর মৃত্য

প্রকাশিত: ১০:০৭, ২৬ আগস্ট ২০২৪

বড়পুকুরিয়ায় ট্রেনে কাঁটা পড়ে মানসিক ভারসাম্যহীন শিক্ষার্থীর মৃত্য

বড়পুকুরিয়ায় ট্রেনে কাঁটা পড়ে মানসিক ভারসাম্যহীন শিক্ষার্থীর মৃত্যু

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় ট্রেনে কাঁটা পড়ে আব্দুল্ল্যাহ আল ফাহিম (১৭) নামের মানসিক ভারসাম্যহীন এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) রাতে পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক গেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত আব্দুল্ল্যাহ আল ফাহিম ফুলবাড়ী উপজেলার ৭ নং শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়া গ্রামের মো. মাসুমের ছেলে। সে দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

রবিবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ফাহিম দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে আক্রান্ত ছিল। শনিবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল সে। ওইদিন বিকেলে তাকে ঘটনাস্থল রেল লাইনের পাশে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। সন্ধ্যা ৭টার দিকে রেলের ৩৬৮/৪ নম্বর খুঁটির কাছে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হলে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পার্বতীপুর রেলওয়ে থানাকে খরব দিলে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজিদ হাসানের নেতৃত্বে ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করেন।

ফাহিমের চাচা জিয়াউর রহমানের সাথে কথা বললে, তিনি বলেন, ফাহিম দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে দীর্ঘদিন থেকে মানসিক রোগে আক্রান্ত। কিছুমাস পূর্বে ফাহিম বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে তাকে ঢাকা থেকে ২৫ দিন পর উদ্ধার করা হয়। শনিবার রেললাইনে হাঁটাহাঁটি করার সময় ট্রেনের কাটা পড়ে সে।  

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। জানা গেছে সে মানসিক ভারসাম্যহীন ছিল। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: আজো অঝরে কাঁদেন নিহতদের পরিবার

কংকনা রায়

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859