কেন্দুয়ায় বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধের মৃত্যু
নেত্রকোনার কেন্দুয়ায় নিজঘরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে বিশ্বনাথ চক্রবর্তী (৬০) নামে এক বৃদ্ধ মৃত্যু বরণ করেছেন।
তিনি উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কুমুরুড়া গ্রামের বিশ্বেশ্বর চক্রবর্তীর ছেলে।
গ্রাম সূত্রে জানা গেছে শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ ঘরে বিদ্যুৎ এ জড়িয়ে মারত্নক আহত হন। পরে স্বজনরা তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল সূত্র জানায়, দুপুর ১ টার দিকে বিদ্যুৎপৃষ্ট বিশ্বনাথ চক্রবর্তীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
রাখাল বিশ্বাস