মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

সানন্দবাড়ীতে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশিত: ০৮:০৮, ৯ অক্টোবর ২০২৪

আপডেট: ০৮:১৩, ৯ অক্টোবর ২০২৪

সানন্দবাড়ীতে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

সানন্দবাড়ীতে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ি ঢলে ডাংধরা ইউনিয়নের জিঞ্জিরাম নদী ও মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা নকাই ঝর্ণার পানি বৃদ্ধি পেয়ে ব্যাপক ভাঙ্গন ও ফসলের জন্য ক্ষতির কারণ হয়েছে।

ডাংধরা ইউনিয়নের পাথরেরচর গ্রামে তীব্র নদী ভাঙনে  আশরাফুল, দুলাল,নশু, রবিউল, ইদ্রিস, শাহজাহান,  হাসান, আলী, জরিনা, রশিদ সহ ১৪টি বাড়ী  নকাই ঝর্ণা ও জিঞ্জিরাম নদীর গর্ভে বিলীন হয়ে গেছে ।

উঠতি ফসল রোপা আমন, ও শাকসবজি  ক্ষতি হয়েছে লক্ষনীয়ভাবে।  দিশেহারা হয়ে  পড়েছে এলাকার মানুষ। ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান জানান ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। 

একজন ভূক্তভোগী বলেন পাহাড়ী  ঢলে বাড়ী ভেঙ্গে গিয়েছে। তিন সন্তান নিয়ে রাস্তায় কিনারে মানবেতর  দিন যাপন করছি। 
কোথায় মাথা গুজার ঠাই নাই।  সাবেক চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ জানান প্রতি বছর পাহাড়ী ঢলে ঝর্ণার পানিতে ব্যপক ক্ষতি হয়। সীমান্ত অঞ্চলের জনগনকে বাঁচাতে হলে স্হায়ী বাঁধ নির্মান করা জরুরী। 

কাউনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মুক্তারুল ইসলাম জানান প্রতিবছর পাহাড়ী ঢলে নকাই ঝর্নার ভাঙ্গনে  পাড়ের মানুষগুলো অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। এর দীর্ঘস্থায়ী সমাধান না হলে, পাথরের চর গ্রামের শত শত মানুষের বাড়িঘরের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

জিঞ্জিরাম নদী ও নোকাই ঝর্ণা  পাহাড়ী ঢলে নদী ভাঙনে হুমকির মুখে পড়েছে পাথরের চর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দীপশিখা উচ্চ বিদ্যালয়,  বিজিবি ক্যাম্প, মসজিদসহ অন্যান্য স্থাপনা।

নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সময় সময় দাবি জানান। এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, পাথরের চর পাহাড়ী ঢলে  বাড়িঘর বিলীন হওয়ার বিষয়টি জেনেছি।এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে ।

অপর দিকে চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী লম্বাপাড়া জিঞ্জিরাম নদীর ভাঙ্গনে সানন্দবাড়ী সেতু হুমকির মধ্যে। জিঞ্জিরাম নদীর ভাঙ্গন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। 

আবাদী জমি, বসত বাড়ী,  এবং সানন্দবাড়ী সেতুর ১শ মিটার পূর্ব দিকে  বাঁধ ভেঙ্গে গেছে। পাহাড়ী তীব্র স্রোতে ভাঙ্গন অব্যহত আছে। দেওয়ানগঞ্জ,  রাজিবপুর, রৌমারী উপজেলার যোগাযোগ মাধ্যম সানন্দবাড়ী সেতু। এ সেতু দিয়ে প্রতিনিয়ত হাজার হাহার মানুষ ও যানবাহন চলাচল করে। 

এ ভাঙ্গন অব্যাহত থাকলে সানন্দবাড়ী জিঞ্জিরাম সেতু ভেঙ্গে যাবে বলেও সবার ধারনা। চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জানান সেতু রক্ষায় ইতিপূর্বে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্হার নেয়ার কথা বলেছেন। 

লম্বাপাড়া গ্রামের বাসিন্দা সৈয়জ্জামান ও বাহাদুর জানান গত সরকারের আমলে অনেক নেতা কর্মী কথা দিয়েছিলেন কিন্ত কেউ কথা রাখেনি। পানি উন্নয়ন  বোর্ডের কর্মকর্তা এসে জরিপ করে গেছে। কোন কাজ হয়নি। সেতুর পূর্বদিকের ভাঙ্গন রোধে  আপাতত জিও ব্যাগ হলেও,  ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তুপক্ষের নিকট এলাকাবাসি জোর দাবি জানান।

আরও পড়ুনঃ শেরপুরের বন্যা পানিবন্দি মানুষদের পাশে র‍্যাব-১৪

হারুন অর রশিদ

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859