মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

যে কারণে পরীমনির ‘পাফ ড্যাডি’ বন্ধে আইনি নোটিশ

প্রকাশিত: ১৬:৪২, ২৭ সেপ্টেম্বর ২০২৩

যে কারণে পরীমনির ‘পাফ ড্যাডি’ বন্ধে আইনি নোটিশ

যে কারণে পরীমনির ‘পাফ ড্যাডি’ বন্ধে আইনি নোটিশ

চিত্রনায়িকা পরীমনি মানেই যেন খবর। কয়েক দিন পর পরই নানা ইস্যুতে খবরের শিরোনামে আসের বহুল চর্চিত এই অভিনেত্রী। মা হওয়ার পর ওজন কমিয়ে ‘পাফ ড্যাডি’ শিরোনামের একটি ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে প্রত্যার্তন করেন পরী। এরই মধ্যে সিরিজটি মুক্তিও পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিনেমাটি নিয়ে বেশ কয়েকটি পোস্টও দিয়েছেন তিনি। কিন্তু রোববার সকালেই খবর এলো, পরীমনির ‘পাফ ড্যাডি’ বন্ধের জন্য আইনি নোটিশ দিয়েছেন কুমিল্লার এক আইনজীবী। পাশাপাশি আগামী তিন দিনের মধ্যে সিনেমাটি বন্ধের আবেদন জানিয়েছেন তিনি।

জানা গেছে, পরীমনি অভিনীত ‘পাফ ড্যাডি’ সম্প্রচার ও প্রদর্শন বন্ধে এই আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী। ওয়েব সিরিজটি বেশ কয়েক দিন ধরে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডিতে সম্প্রচার হচ্ছে। রোববার ই-মেইলের মাধ্যমে এবং ডাকযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডির ব্যাবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানের কাছে ‘পাফ ড্যাডি’ সিরিজটি সম্প্রচার বন্ধে নোটিশ পাঠান আইনজীবী জয়নাল আবেদীন।

তিনি ওই নোটিশে লিখেছেন, ওটিটি প¬্যাটফর্মের সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকার সুযোগে অত্যন্ত সুকৌশলে পরবর্তী প্রজন্মের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া এবং সহজে টাকা উপার্জনের জন্য একটি মহল ব্যবহার করছে। সম্প্রতি এই প্ল¬্যাটফর্মে অসংখ্য অশ্লীল ওয়েব ফিল্ম এবং ওয়েব সিরিজ অবমুক্ত করা হয়েছে। আমাদেও প্রাপ্ত তথ্যমতে বঙ্গবিডির ‘পাফ ড্যাডি’, চরকির ‘মাইশেলফ অ্যালেন স্বপন’সহ অসংখ্য সিনেমা রয়েছে। এসব প্ল্যাটফর্মের প্রায় সব সিরিজেই কম বেশি যৌন সুড়সুড়ির দৃশ্য রয়েছে।

আইনজীবীর অভিযোগ, পাফ ড্যাডি সিরিজটিতে প্রদর্শিত বিষয়সমূহের মধ্যে অন্যতম নেতিবাচক মেসেজ হলো- লিভ টুগেদারকে প্রমোট করা, বিয়ে শুধু সন্তান জন্মদান ও সম্পত্তির হিসেবের জন্য বলে বিবাহকে অনুৎসাহিত করা, বিয়েবহির্ভূত সম্পর্ককে উৎসাহ কড়া, আধ্যাত্মিক সাধককে সেজদা দেওয়াকে প্রমোট করা, আধ্যাত্মিক মনীষীর চরিত্রকে অত্যন্ত বাজেভাবে হরণ করা, প্রতি মুহূর্তে যৌন সুড়সুড়ির দৃশ্য উপস্থাপন করা। এসব বিষয় নতুুন প্রজন্মের জন্য মারাত্মক অশনিসংকেত। সিরিজটি পাশাপাশি কয়েকটি নির্দেশনা বাস্তবায়নেরও দাবি জানান এই আইনজীবী জয়নাল আবেদীন। নির্দেশনাগুলো হলো- আগামী তিন দিনের মধ্যে ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজের প্রদর্শনী বন্ধ করা। সেন্সর বোর্ড পুনর্গঠনপূর্বক তাতে সংশ্লিষ্ট বিষয়ে পারদর্শী ব্যক্তি কমপক্ষে আইন বিষয়ে অভিজ্ঞ ও ধর্মীয় পÐিত যুক্ত করা। ওটিটি প্ল্যাটফর্মসহ ইউটিউব/ফেসবুকে অর্থাৎ অনলাইনে প্রদর্শনের জন্য নির্মিত সব ভিডিওর জন্য সেন্সর নীতিমালা প্রণয়ন করে কঠোরভাবে প্রয়োগ করা। কোনো শৈল্পিক ছোঁয়া বহির্ভূত অশ্লীল ইঙ্গিতবাহী সকল অডিও/ভিডিও/গল্প/কার্টুন/পিকচার আপলোডের নীতিমালা প্রণয়ন করা। এসব অডিও/ভিডিও/গল্প/কাচুুন/পিকচার আপলোড করা হলে ফিল্টারিংয়ের মাধ্যমে যাচাই বাচাই করে দ্রæত মুছে ফেলা ও দোষীকে আইনের আওতায় আনাসহ সময়োপযোগী আরও যে সব পদক্ষেপ প্রয়োজন তা গ্রহণ করতে হবে।

নোটিশের বিষয়ে আইনজীবী জয়নাল আবেদিন মাযহারী বলেন, নোটিশটি নিজ দায়িত্ববোধ থেকে পাঠিয়েছি। আমাদের সন্তানরা কী দেখছে? এসব নিয়ে কথা না বললে এটা অব্যাহত থাকবে। আমরা চাই চলচ্চিত্র নির্মাণ কর্তৃপক্ষ নিয়মনীতির অধীনে সুস্থধারার চলচ্চিত্র নির্মাণ করুক। আমাদের সন্তানরা যেন এসব অশ্লীল ওয়েব ফিল্ম কিংবা সিনেমা দেখে কিছু শিখে। এসব চলচ্চিত্রে আদৌ কি শেখার আছে? আমি আশা করছি, কর্তৃপক্ষ বিষয়টি দেখে তা বন্ধ করবে।

আরও পড়ুন: শুভ জন্মদিন গুগল

সম্পর্কিত বিষয়:

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859