মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

কেন্দুয়াতে সর্দিজ্বর জনিত রোগের প্রকোপ বৃদ্ধি,হাসপাতালে রুগীর চাপ

প্রকাশিত: ১৪:৫২, ৬ সেপ্টেম্বর ২০২৩

কেন্দুয়াতে সর্দিজ্বর জনিত রোগের প্রকোপ বৃদ্ধি,হাসপাতালে রুগীর চাপ

কেন্দুয়াতে সর্দিজ্বর জনিত রোগের প্রকোপ বৃদ্ধি,হাসপাতালে রুগীর চাপ  

ভাদ্রের আকাশ ভরা রোদ তো আবার ঘন বর্ষার হাতছানি। দেখা যাচ্ছে দিনের বেলায় প্রচুর গরম, তার ভিতরে আবার হঠাৎ বৃষ্টি চলে এলো।কেউ কেউ একটু বৃষ্টিতে ভিজলেন আবার প্রচুর গরম থেকে ঘেমে শরীর  ঠান্ডা হয়ে গেল।  এরকম পরিস্থিতিতে  নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জ্বর,কাশি, সর্দি,মাথাব্যথার প্রকোপ এখন প্রায় প্রতিটি ঘরে ঘরে। ফলে কমিউনিটি ক্লিনিক সহ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরনের আক্রান্ত রোগীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বেশির ভাগ বাড়িতেই কেউ না কেউ জ্বর সর্দি ও কাশিতে আক্রান্ত। তাদের বেশির ভাগই বিভিন্ন ফার্মেসী থেকে উপসর্গের কথা বলে ঔষধ কিনে সেবন করছেন। এ ভাবে অনেকে সুস্থ হয়েও উঠছেন। আবার কেউ কেউ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গিয়েও চিকিৎসা নিচ্ছেন। ডাক্তারদের ব্যক্তিগত চেম্বারগুলোতে এ ধরনের রোগীদের ভিড় ভাড়ছে।

কেন্দুয়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন সকালে টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় রোগী ও তাদের আত্নীয় স্বজনদের। এর মধ্যে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের ৩০-৪০ শতাংশই সর্দিজ্বর নিয়ে চিকিৎসার জন্য এসেছে।

সর্দি জ্বরে আক্রান্ত ৫ বছর বয়সী শিশু মুনকে ডাক্তার দেখানোর পর বাড়ি যাচ্ছেন বাবা রেজাউল। তিনি জানান, আমার মেয়ে দুদিন থেকে খুবই জ্বর-সর্দি আর কাশিতে ভুগছে। এলাকার ফার্মেসি থেকে ওষুধ এনে খাওয়া হয় কিন্তু তখনও জ্বর কমেনি তাই স্থানীয় বাজারে ডাক্তার দেখানোর জন্য নিয়ে গেছিলাম।
জ্বরে আক্রান্ত অটোভ্যান চালক কাজল মিয়া বলেন, গত কয়েক সপ্তাহ ধরে বৈরী আবহাওয়ার মধ্যে গাড়ি চালিয়েছি। সকালে প্রচন্ড রোদ আবার বিকেলে ঝুমবৃষ্টি। কখনো ভ্যাপসা গরম, আবার হাল্কা ঠান্ডা শরীরে লেগে কয়েকদিন থেকে জ্বর নিয়ে ঘুরছি। পাশাপাশি ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করে যাচ্ছি।

কেন্দুয়া বাজারের ওষুধ ব্যবসায়ী আল আমিন  বলেন, গত কয়েকদিন ধরে সর্দিকাশি জ্বরের ঔষধ বিক্রি ব্যাপক বেড়ে গেছে। যা অবস্থা তাতে মনে হয় এখন ঘরে ঘরে জ্বর। এ ধরনের বেশির ভাগ রোগী বা রোগীর স্বজন চিকিৎসকের কাছে না গিয়ে তাদের কাছে এসে উপসর্গের কথা বলে ওষুধ নিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা.মাহফুজুর রহমান জয় বলেন, আবহাওয়াজনিত কারণে হঠাৎ সর্দি-জ্বরের প্রকোপ বেড়েছে অনেক। এটা মূলত ভাইরাস জনিত  জ্বর।হাসপাতালে এই জ্বর নিয়ে আসা রুগীর চাপ বেড়েছে। যা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে।হাসপাতালে রুগীর সংখ্যা আগের চেয়ে ৩০-৪০ শতাংশ বেড়েছে। তিনি আরো বলেন, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ঔষধ মজুদ আছে। এনিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। এই সর্দি-জ্বরের জন্য দোকান থেকে এন্টিবায়োটিক ট্যাবলেট খাওয়া যাবে না।  শুধুমাত্র প্যারাসিটামল খেতে হবে।পাশাপাশি সর্বদা তরল জাতীয় খাবার খেতে হবে এবং বাসায় বিশ্রামে থাকতে হবে। আর যত দ্রুত সম্ভব হাসপাতালে এসে ডাক্তারদের পরামর্শ নেওয়া উচিত বলেও তিনি মনে করেন।

আরও পড়ুন: ফুলবাড়ীতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

সম্পর্কিত বিষয়:

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859