মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ফুলবাড়ীতে ঘোড় দৌড় দেখতে প্রায় ১০ হাজারো মানুষের ভিড়

প্রকাশিত: ২১:৪০, ৯ জানুয়ারি ২০২৪

ফুলবাড়ীতে ঘোড় দৌড় দেখতে প্রায় ১০ হাজারো মানুষের ভিড়

ফুলবাড়ীতে ঘোড় দৌড় দেখতে প্রায় ১০ হাজারো মানুষের ভিড়

গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড় দৌড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষ্যেই দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়নের শ্রীরামপুর যুব সমাজের উদ্যোগে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শীতের কনকনে ঠাণ্ডাকে উপেক্ষা করে ঐতিহ্যবাহী এ খেলা দেখতে মাঠের চারপাশে প্রায় ১০ হাজারের অধিক বিভিন্ন বয়সীয় হাজারো নারী-পুরুষ দর্শকের ভিড় জমেছিল ।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল ৩টায় শ্রীরামপুর ফসলি মাঠে এই ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘোড় দৌড় প্রতিযোগিতায় দিনাজপুর, সিরাজগঞ্জ, পঞ্চগড় ও নীলফামারী জেলাসহ বিভিন্ন এলাকা থেকে আসা ৩৫ টি ঘোড়া অংশ নেয়। এরমধ্যে ১২ থেকে ১৫ বছর বয়সের চার-পাঁচ জন কিশোরও ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়।
আয়োজিত ঘোড় দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রাজু গুপ্ত প্রমুখ।

ঘোড় দৌড় দেখতে আসা হিরেন্দ্র নাথ বর্মন, নির্মল কুমার রায় ও সাধন রায় বলেন, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখে খুবেই ভালো লাগছে। এই প্রথম আমাদের এলাকা এমন আয়োজন। এটি দেখতে বিভিন্ন বয়সীয় হাজারো নারী-পুরুষ দর্শকের উপস্থিতিতে আবেগ আপ্লুত হয়েছি। এ প্রতিযোগিতা দেখে হারিয়ে যাওয়া ঐহিত্যকে মনে পড়ে গেলো। তবে এমন আয়োজন প্রতিবছরেই হলোই ভালো হয়। শিক্ষার্থী তাপস বর্মন ও মেহেদী হাসান বলে, জীবনের প্রথম নিজ গ্রামে ঘোড় দৌড় দেখতে পেরে আনন্দিত। পরিবারের সাথে এই খেলা দেখতে এসেছি আমরা।  

সিরাজগঞ্জ থেকে আসা নুরুন নবী নামে এক ঘোড়া মালিক তিনি বলেন, দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন এলাকায় ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। অনেক প্রতিযোগিতায় তিনি বিজয়ী হয়েছেন। সেই ধারাবাহিকতায় আজও তিনি বিজয়ী হন। শারীরিক অবস্থা যতদিন ভালো থাকবে ততদিন তিনি ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশ নিবেন।

আয়োজক এলুয়ারি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল আলম মনির বলেন, গ্রামীণ ঐহিত্য টিকিয়ে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড় দৌড় প্রতিযোগিতা পরিচিত করতে ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামীতেও আরো বড় পরিসরে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়া তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, এটি আমাদের গ্রামীণ ঐতিহ্য। এটিকে ধরে রাখতে হবে। নতুন প্রজন্মকে জানান দিতে গ্রামে গ্রামে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাগুলোর আয়োজন করতে হবে। প্রতিযোগিতায় অংশ নেওয়া ৩০ টি ঘোড়ার মধ্যে ছোট, মাঝারি ও বড় আকারের ঘোড়া নিয়ে আলাদা আলাদা দৌড় শুরু হয়। এরপর চূড়ান্ত ভাবে তিনটি গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে ছাগল, বৈদ্যুতিক ফ্যানসহ নানা পুরস্কার তুলে দেন অতিথিদ্বয়। 

আরও পড়ুন: গফরগাঁওয়ে পুনঃনির্বাচনের দাবিতে দুই স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859