শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

রামগঞ্জে বাবার হত্যাকারীর ফাঁসীর দাবী নিয়ে রাস্তায় আট বছরের তুহিন

প্রকাশিত: ১৫:১১, ২২ সেপ্টেম্বর ২০২৩

রামগঞ্জে বাবার হত্যাকারীর ফাঁসীর দাবী নিয়ে রাস্তায় আট বছরের তুহিন

রামগঞ্জে বাবার হত্যাকারীর ফাঁসীর দাবী নিয়ে রাস্তায় আট বছরের তুহিন

লক্ষ্মীপুরের রামগঞ্জে অটোরিক্সা চালক রিপন হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবীতে যৌথভাবে মানববন্ধন করেছে পশ্চিম কাজির খিল এলাকাবাসী ও উপজেলার অটোরিক্সা শ্রমিকরা। সেখানে সবার সাথে বাবার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানবনন্ধনে উপস্থিত ছিল আট বছরের ছেলে তুহিন।

২০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টায় পৌরশহরের পুলিশ বক্সের সামনে এ মানববন্ধন করেন তারা । এর আগে নিহত রিপনের নিজ এলাকা পশ্চিম কাজিরখীল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রামগঞ্জ-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়ক হয়ে নূর প্লাজা হয়ে থানা রোড, জিয়া শপিং কমপ্লেক্স, পৌরসভার সামনের সড়ক ঘুরে রামগঞ্জ চৌরাস্তা পুলিশ বক্সের সামনে ঘণ্টাব্যপী মানববন্ধন কর্মসূচি পালন করে নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী ও রিক্সা শ্রমিকগন।

খুনি আলভী দেওয়ান হৃদয় সহ গ্রেপ্তারকৃত তিন আসামীর ফাঁসির দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন, ছলেমান পাটওয়ারি, পৌর যুবলীগ নেতা রুবেল
পাটয়ারি, ৬নং ওয়াড যুবলীগের সদস্য জিয়াউর রহমান, ফারুক হোসেন, সোহাগ হোসেন, সাকায়েত হোসেন, নিহতের ভাই স্বপন, জামাতা রবিউল
ইসলাম, খোকন বেপারি, রিকসা ফেডারেশেনের পক্ষে মনির হোসেন।

মানববন্ধনে নিহত রিপনের ছেলে রিফাত, মাইন উদ্দিন, তুহিন কান্নাজড়িত কণ্ঠে আক্ষেপ জানিয়ে বলেন, পরিবারে একমাত্র উপার্জনকারী ছিল আমার বাবা। আমরা খুনিদের ফাঁসি চাই, আমাদের বাবার হত্যার বিচার চাই।

উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর গভীর রাতে রামগঞ্জে যাত্রী সেজে অটোরিক্সায় ছিনতাই করে নেয়ার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারাক্তকভাবে আহত হয়েছেন আটোরিক্সা চালক মোঃ রিপন হোসেন। পরে স্থানীয়রা মোঃ রিপনকে উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরবর্তীতে নোয়াখালী মেডিকেল কলেজ এবং তাহার পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

গত সোমাবর ভোর ৫টায় চালক রিপন হোসেনের চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ মৃত্যু হয়। এঘটনায়, উপজেলার দরবেশপুর দেওয়ান বাড়ির মোক্তার হোসেন দেওয়ানের ছেলে আলভী দেওয়ান হৃদয় (২৪), নোয়াখালীর চাটখিলের মধ্য সোন্দরপুর গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে মো. সুজন (২৫) ও নোয়াখালীর চরজব্বর থানার পশ্চিম চরজব্বর গ্রামের আলী আজগর হোসেনের ছেলে বেলাল হোসেন (২৪) কে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: চিনির ট্রাক আটকাতে গিয়ে নারী সাংবাদিক নিহতের ঘটনায় একজন আটক

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859