শুক্রবার ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ঝিনাইগাতীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮:৪৭, ১৫ মার্চ ২০২৪

ঝিনাইগাতীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ পালিত হয়েছে। ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা শহরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

১৫ মার্চ শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,বণিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান খান মক্কু,উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, সহকারী উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আঁখি আক্তার,বিশিষ্ট ব্যবসায়ী হাসান আরমান মাসুদ ও জাফর ইকবাল। 

এসময় বক্তারা ভোক্তা অধিকারের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। ভোজ্য তেল, জ্বালানি,মাছ,মাংস ও দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ভোক্তাদের সহনশীল পর্যায়ে রাখাসহ পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান। 

প্রয়োজনে বেশী বেশী মোবাইল কোর্ট পরিচালনার উপর গুরুত্ব দেওয়ার কথাও উঠে আসে এ আলোচনা সভায়। আলোচনা সভার আগে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ করা হয়।

আরও পড়ুন: জৈন্তাপুরে থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৩২ বোতল মদ, ১০৫ বস্তা চিনি ও ১টি ট্রাকসহ আটক-২

মোহাম্মদ দুদু মল্লিক

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859