মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

শেরপুরে নিম্নমানের সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৪৯, ৩ জুন ২০২৪

শেরপুরে নিম্নমানের সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

শেরপুরে নিম্নমানের সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

শেরপুরে প্রকৌশলী ও ঠিকাদারের আঁতাতে নিম্নমানের সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার (২ জুন) সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মধ্যকুমরী পাঁচ রাস্তার মোড় এলাকায় বাজিতখিলা এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বাজিতখিলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসাইন,সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, প্রাণিসম্পদ চিবিৎসক জহুরুল ইসলাম লিটন প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি)অধীনে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে সদর উপজেলার বাজিতখিলা বাজার হতে গাজীরখামার বাজার পর্যন্ত সংযোগ সড়কের বাজিতখিলা বাজার হতে খরখরিয়া বাজার পর্যন্ত সড়কের সাড়ে তিন কিলোমিটার অংশের নির্মাণ কাজ চলছে। কাজটির নির্মাতা প্রতিষ্ঠান  মেসার্স আক্রাম এন্টারপ্রাইজ। কিন্তু নির্মাণাধীন সড়কের বিভিন্ন অংশে নিম্নমানের বিটুমিন ও নির্মাণ সামগ্রী দিয়ে কার্পেটিং করা হচ্ছে।

ফলে নির্মাণ কাজ শেষ না হতেই সড়কের কার্পেটিং ওঠে যাচ্ছে।এতে এলাকাবাসী সড়ক যোগাযোগ উন্নয়নের কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।  সংশ্লিষ্ট প্রকৌশলীর সঙ্গে আঁতাতের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের কাজ করছে বলে দাবি করেন বক্তারা।

এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে বিভিন্ন কাজের। মানববন্ধনে নিম্নমানের সামগ্রীর পরিবর্তে দরপত্রে উল্লেখিত যথাযথমানের নির্মাণ সামগ্রী দিয়ে সড়কটির কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান বক্তারা।

অভিযোগ অস্বীকার করে ঠিকাদার মো. আকরাম হোসেন বলেন,দরপত্র অনুযায়ী ল্যাবে পরীক্ষিত নির্মাণসামগ্রী ও উপকরণ দিয়ে সড়কটির নির্মাণ কাজ করা হচ্ছে। একটি চক্র তাঁর কাছে চাঁদা দাবি করেছিল।তাঁদের দাবি পূরণ না করায় তাঁরা ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অপ-প্রচারের মাধ্যমে তাঁর সুনাম ক্ষুণ্ন করছেন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে এলজিইডি, শেরপুরের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, ঠিকাদারের সঙ্গে আঁতাতের প্রশ্নই ওঠেনা।যথাযথভাবে তদারকির মাধ্যমে সড়কটির নির্মাণ কাজ করা হচ্ছে। তথাপি নির্মাণ কাজে কোন ত্রুটি থাকলে নিয়মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন : নেত্রকোণার মোহনগঞ্জে জাম্বুরা গাছে ঝুলছিল গৃহবধূর লাশ

মোহাম্মদ দুদু মল্লিক

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859