মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

নেত্রকোণার মোহনগঞ্জে জাম্বুরা গাছে ঝুলছিল গৃহবধূর লাশ

প্রকাশিত: ২২:৪৪, ২ জুন ২০২৪

নেত্রকোণার মোহনগঞ্জে জাম্বুরা গাছে ঝুলছিল গৃহবধূর লাশ

নেত্রকোণার মোহনগঞ্জে জাম্বুরা গাছে ঝুলছিল গৃহবধূর লাশ

নেত্রকোনার মোহনগঞ্জে বাড়ির পেছনে জাম্বুরা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মোছাঃ সাখী আক্তার (২৫) নামক এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে মোহনগঞ্জ উপজেলার নাকডরা গ্রাম থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

সাখী আক্তার নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার নাকডরা গ্রামের মৃত মাঈন উদ্দিনের মেয়ে। সাখীর স্বামী মোঃ রাজন মিয়ার বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায়। মৃত গৃহবধূর ১৬ মাস বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনার মোহনগঞ্জের নাকডরা গ্রামের মৃত মাঈন উদ্দিনের মেয়ে সাখী আক্তারের সাথে পাঁচ বছর আগে পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ এলাকার রাজন মিয়ার বিয়ে হয়। তাদের  দাম্পত্য জীবনে ১৬ মাস বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। সাত-আট মাস আগে রাজন দালালের মাধ্যমে মধ্যপ্রাচ্যে গিয়ে কোন কাজ না পেয়ে ফেরৎ আসে। এতে বেশ কয়েক লাখ টাকার ক্ষতি হয়। এ নিয়ে সংসারে অমান্তি দেখা দেয়। এরপর থেকেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন সাখী। মানসিক সমস্যা দেখা দেওয়ার পর বাবার বাড়ি মোহনগঞ্জে থাকতে শুরু করেন সাখী। এদিকে সুনামগঞ্জে একটি কোম্পানিতে কাজ শুরু করেন রাজন। গত শনিবার রাতে শিশু সন্তানের সাথে ঘুমায় সাখী। রাতের কোন এক সময় বাড়ির পেছনে জাম্বুরা গাছে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সাখী। 

স্থানীয় ইউপি সদস্য বকুল মিয়া জানান, খবর পেয়ে সকালে গিয়ে লাশ দেখে এসেছি। মেয়েটার (সাখী) শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে মানসিক ভারসাম্যহীন ছিল কিনা জানি না। পরিবারের লোকজন বলেছে, সাখী বেশ কয়েক মাস ধরে মানসিক ভারসাম্যহীন ছিল।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তীতে রিপোর্টে অন্যকিছু পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : নেত্রকোণা মডেল থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859