শুক্রবার ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

বন্ধুর সঙ্গে ঘুরে বাড়ি ফেরা হলো না জয় করের

প্রকাশিত: ২১:২৯, ৯ জুলাই ২০২৪

বন্ধুর সঙ্গে ঘুরে বাড়ি ফেরা হলো না জয় করের

নিহত জয় কর। ছবি: সংগৃহীত

নেত্রকোনা জেলা শহর ঘুরে ফিরে হোটেলের খাওয়া শেষে বন্ধুদের সাথে বাড়ী ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে চালক জয় কর (৩৫) নামে একজন নিহত হয়েছে। ওই ঘটনায় মোটরসাইকেল আরোহী পলাশ ধর ও সুমন সরকার নামে তার দুই বন্ধু আহত হয়েছেন। 

এ দুর্ঘটনাটি গত সোমবার দিনগত রাতে নেত্রকোনা জেলা সদরের কান্দুলিয়া নামক এলাকায় ঘটে। নিহত জয় কর এর যুবক বাড়ী হচ্ছে, কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের হিন্দু চকপাড়া গ্রামে। ওই গ্রামের মৃত ব্রজেন্দ্র করের ছেলে। সে পেশায় একজন স্বর্ণালংকারের কারিগর ছিলেন।

জানা গেছে , প্রায় সপ্তাহ খানেক আগে একটি নতুন মোটরসাইকেল ক্রয় করেন জয় কর। এ উপলক্ষে কলমাকান্দা বাজারের পোদ্দার পট্টি স্বর্ণালংকারের ব্যবসায়ী বেশ কয়েকজন বন্ধুরা তার কাছে খাওয়ার বায়না ধরেন । 

পরে সোমবার বিকেলে তিনটি মোটরসাইকেল যোগে বায়নাধরা বন্ধুদের নিয়ে নেত্রকোনা জেলা শহরে রওনা হন তারা । জেলা শহরে ঘুরে ফিরে রাতে একটি মানসম্মত একটি হোটেলের খাওয়া দাওয়া শেষে বন্ধুদের সাথে বাড়ী ফিরেছিলেন। 

জয় কর তার সদ্য ক্রয়কৃত মোটরসাইকেল নিজেই চালিয়ে আরো দুইবন্ধুকে নিয়ে  ফেরার পথে নেত্রকোনা সদরের কান্দুলিয়া নামক এলাকায় সড়কের থাকা বালুস্তবে ধাক্কা লাগে। এ সময়  নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে যান তারা। 

খবর পেয়ে ঘটনাস্থলেই আহতদের উদ্ধার করে জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের নিয়ে যান বন্ধুরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জয় করকে মৃত ঘোষণা করেন। 

এসময় আহত পলাশ ধর ও সুমন সরকার নামে তার দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে আইনি প্রক্রিয়া শেষে নেত্রকোনা হাসপাতাল থেকে মৃত জয় করের মরদেহ নিয়ে আসা হয় তার বাড়ীতে। 

পরে মঙ্গলবার দুপুরে নিজ গ্রামে তার সৎকার সম্পন্ন হয়েছে। এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, আইনি প্রক্রিয়া শেষে ওই যুবকের মরদেহ স্বজনের নিকট হস্তান্তর করেছে পুলিশ।

আরও পড়ুনঃ বারহাট্টার ছেলে শাহরিয়ার আরিফ মেজর পদে পদোন্নতি

শেখ শামীম

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859