শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

দুর্জয় বাংলা || Durjoy Bangla

কেন্দুয়ার দুই ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা দিল প্রশাসন

প্রকাশিত: ২১:৩০, ২৩ আগস্ট ২০২৪

কেন্দুয়ার দুই ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা দিল প্রশাসন

কেন্দুয়ার দুই ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা দিল প্রশাসন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার উত্তরা ও গাজীপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া কেন্দুয়া উপজেলার দুই ব্যক্তির পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার তাঁর কার্যালয়ে নিহত দুই ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা বাবদ প্রত্যেককে ২৫ হাজার টাকার চেক তুলে দেন। 

এ সময় উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন। ঢাকার উত্তরা আজমপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের আসন আলীর ছেলে আলী হোসেনের (৪৫) পক্ষে তার স্ত্রী এবং গাজীপুরের বাসন থানা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত উপজেলার দলপা ইউনিয়নের ভূঁইয়াপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে জিন্নাতুল ইসলাম খোকনের (২৫) পক্ষে তার বোন আর্থিক সহায়তার চেক গ্রহণ করেন। 

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকার উত্তরা আজমপুর রেলস্টেশন এলাকায় রাস্তার পাশে বসে পান সিগারেট বিক্রি করতেন আলী হোসেন। গত ১৮ জুলাই দুপুরে তিনি নিখোঁজ হন। পরে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে পরিবারের লোকজন আলী হোসেনের গুলিবিদ্ধ মরদেহের সন্ধান পান। 

আলী হোসেন তার স্ত্রীকে নিয়ে উত্তরা মুন্সি মার্কেট এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি রাস্তায় বিক্রি করতেন পান সিগারেট এবং তার স্ত্রী কাজ করতেন মানুষের বাসাবাড়িতে। ঋণগ্রস্ত হয়ে ওই ঋণ পরিশোধ করতে এবং পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনতে গ্রামের বাড়িতে বৃদ্ধ মায়ের কাছে তিন শিশুকন্যাকে রেখে তিনি স্ত্রীকে নিয়ে ঢাকায় গিয়েছিলেন।

অপরদিকে গত ৫ আগস্ট দুপুরে গাজীপুরের বাসন থানা এলাকায় গুলিবিদ্ধ হন জিন্নাতুল ইসলাম খোকন। পরে জয়দেবপুর সদর হাসপাতালে তাকে ভর্তি করা হলে ওইদিন রাতেই সেখানে মারা যান তিনি। গাজীপুরের নাউজুর হোসেন মার্কেট এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সাথে বসবাস করতেন খোকন। 

তিনি সেখানে বালুর গাড়িতে শ্রমিক হিসেবে কাজ করতেন। কিন্তু ছাত্র আন্দোলনের কারণে কাজ বন্ধ থাকায় তিনি আন্দোলনে যোগ দেন এবং ঘটনার দিন গুলিবিদ্ধ হয়ে পরে হাসপাতালে মারা যান। বছরখানেক আগে বিয়ে করেছিলেন খোকন। তার স্ত্রী নয় মাসের অন্তঃস্বত্তা বলে জানায় তার পরিবারের লোকজন।

আরও পড়ুনঃ পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, এ কেমন শত্রুতা!

জিয়াউর রহমান

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859