রোববার ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

বিপুল টাকাসহ দুই অনলাইন জুয়াড়ি আটক

প্রকাশিত: ১৬:১২, ২০ জুলাই ২০২৩

বিপুল টাকাসহ দুই অনলাইন জুয়াড়ি আটক

বিপুল টাকাসহ দুই অনলাইন জুয়াড়ি আটক

নেত্রকোনার মোহনগঞ্জ থেকে বিপুল টাকা সহ দুই অনলাইন জুয়াড়িকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে তাদের মোহনগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটকরা হলেন, বারহাট্টা উপজেলার ধনপুর গ্রামের মো. মমিন মিয়ার ছেলে মো. শুভ মিয়া (২৪) ও একই গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে মো. সাজু মিয়া (২৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ পৌরশহরের বড় মসজিদ মার্কেটের একটি দোকানের ভেতর অনলাইন জুয়া চলছে।

এমন গোপন সংবাদে ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মরত এপিবিএন'র এসআই সৈয়দ আসাদুজ্জামানের নেতৃত্বে মঙ্গলবার রাত ৯টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাতেনাতে ওই দুই জুয়াড়িকে আটক করা হয়।

এ সময় তাদের হাতে থাকা মোবাইল তল্লাশি করে জুয়ার অ্যাপ ও বিভিন্ন আইডিতে প্রায় ৩৭ লাখ টাকা পাওয়া যায়। পরে তাদের আটক করে মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও জুয়া আইনে মামলা দায়ের করেন এপিবিএন'র এসআই সৈয়দ আসাদুজ্জামান। এসআই সৈয়দ আসাদুজ্জামান জানিয়েছেন, আটক দুই যুবক এলাকায় অনলাইন জুয়ার ডিলার হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে এলাকায় তারা অনলাইনে জুয়া খেলা পরিচালনা করে আসছে।

তাদের আইডিতে লাখ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা এসব স্বীকার করেছে। মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, আটক দুইজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন

সম্পর্কিত বিষয়:

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859