রোববার ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

গান বাজাতে নিষেধ করায় রিক্সা চালককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১৮:৫১, ৭ আগস্ট ২০২৩

গান বাজাতে নিষেধ করায় রিক্সা চালককে কুপিয়ে হত্যা

গান বাজাতে নিষেধ করায় রিক্সা চালককে কুপিয়ে হত্যা

শেরপুর জেলার সদর উপজেলার পশ্চিমশেরী এলাকায় উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করায় রিক্সাচালক মিন্না শেখকে কুপিয়ে হত্যার ঘটনার দুই আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তারকৃতরা হলো একই মহল্লার মো. কবির হোসেনের ছেলে রাজিব মিয়া ও রাজন মিয়া।র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে বগুড়া জেলার আদমদিঘী এবং ফরিদপুর জেলার কোতয়ালী থানার ডুমরা এলাকায় থেকে র‌্যাব-১০ ও র‌্যাব-১২ এর সহযোগীতায় তাদেরকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।

গ্রেপ্তারকৃত আসামীদের রোববার রাতেই শেরপুর সদর থানায় হস্থান্তর করা হয়েছে।মামলা সূত্রে র‌্যাব জানায়, গত ৩১ জুলাই রাত্র ১০টা থেকে গভীর রাত পর্যন্ত মিন্না শেখের বড়ভাই মো. জিন্নাহ শেখ এর বাড়ীর পাশে উচ্চ শব্দে গান বাজাচ্ছিল আসামিরা।মিন্না শেখ ও তার ভাই তাদেরকে নিষেধ করায় আসামীরা তাদের হুমকি দিয়ে চলে যায়।

পরে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে মিন্না শেখের ভাইয়ের বাড়ীতে ঢুকে গালিগালাজ ও ভাংচুর শুরু করে। মিন্না শেখ এতে বাঁধা দিতে এলে আসামিরা তাকে কুপিয়ে গুরুতর ভাবে জখম করে। স্থানীয় লোকজন মিন্না শেখকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালেন ভর্তি করান।সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।২আগষ্ট সকালে মিন্না শেখ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় তার স্ত্রী রহিমা বেগম স্বামী হত্যার অভিযোগে শেরপুর সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে আসামিরা পুলিশি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়।শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে জানান, র‌্যাব কর্তৃক গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে সোমবার সকালে শেরপুর কোর্টে সোর্পদ করা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান সম্পর্কে প্রেসব্রিফিং

সম্পর্কিত বিষয়:

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859