শুক্রবার ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

স্ত্রীর দেওয়া আগুনে স্বামীর মৃত্যু

স্ত্রী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২১:৪৯, ১৯ নভেম্বর ২০২৩

স্ত্রীর দেওয়া আগুনে স্বামীর মৃত্যু

মো: এখলাছ মিয়া। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদনে আগুনে দগ্ধ হয়ে মো. এখলাছ মিয়া (৩৩) নামের বিদেশ ফেরত এক ব্যক্তি আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন। গতকাল শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

অভিযোগ রয়েছে, গত ১৩ নভেম্বর উপজেলার বাড়রী সুতিয়ারপাড় গ্রামে শ্বশুরবাড়িতে এখলাছ মিয়া আগুনে দগ্ধ হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাহালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ১৫ নভেম্বর এখলাছের চাচাতো ভাই মো. জসিম উদ্দিন বাদী হয়ে মদন থানায় হত্যা চেষ্টার মামলা করেন। মামলায় এখলাছের স্ত্রী মোছা. মুক্তা আক্তার (২৮), শ্বশুর মো. খায়রুল ইসলাম (৫৫) ও শাশুড়ি মোছা. লুৎফুন নেছাকে (৫৫) আসামি করা হয়।

মৃত এখলাছ মিয়া কেন্দুয়া উপজেলার পাছর মাইজপাড়া গ্রামের মৃত আলী আমজাদ খাঁর ছেলে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহীদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, এখন আগের হত্যাচেষ্টা মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে। আসামিরা পলাতক রয়েছে। তবে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য এখলাছের লাশ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মামলার বাদী ও এখলাছের চাচাতো ভাই জসিম উদ্দিন বলেন, ‘বিদেশে থেকে উপার্জিত সব টাকা এখলাছ স্ত্রীর কাছে পাঠাতেন। দীর্ঘদিন বিদেশে থেকে দেশে ফিরে টাকার হিসাব চাইতেই তাঁর স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি ক্ষিপ্ত হন। একপর্যায়ে তাঁর স্ত্রী মুক্তা চট্টগ্রাম পালিয়ে যান। সেখানে গিয়ে বাসা ভাড়া করে থাকতেন মুক্তা। বাসার মালিককে দিয়ে চাপ সৃষ্টি করে মুক্তাকে ১১ নভেম্বর এলাকায় ফেরত নেন এখলাছ। পরদিন রাতে নিজের বাড়ি ডেকে নিয়ে বাবা-মাসহ কয়েকজনের সহায়তায় এখলাছের গায়ে আগুন দেন মুক্তা। পরে বিষয়টিকে আত্মহত্যার চেষ্টা বলে প্রচার করে তারা। আমরা এই ঘটনার বিচার চাই।’

এখলাছের ভাতিজা পিয়াস আলম বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যা। মৃত্যুর আগে হাসপাতালে চাচা সব বলে গেছেন। চাচার শ্বশুর খায়রুল ইসলাম খুব খারাপ মানুষ, এটা এলাকার সবাই জানে। বিয়ের পর মিষ্টি কথায় ভুলে টাকাপয়সা স্ত্রীকে দেওয়ার পর তিনি সেই ভুলটা বুঝতে পেরেছিলেন। তাঁরা চাচাকে কৌশলে হত্যা করেছেন। আমরা এর বিচার চাই।’

আরও পড়ুন: শিশু অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্রেপ্তার

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859