মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ১৯:০৯, ১১ জানুয়ারি ২০২৪

মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা

কলমাকান্দায় মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লক্ষীপুর গ্রামে সেই  মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে -র‌্যাব ১৪।  বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোর ৪টার দিকে  কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের  কুট্টাকান্দা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মো.হাতেম আলীর ছেলে মো. হানিফ মিয়া (২৭) ও সিরাজ আলীর ছেলে মো. ফারুক মিয়া (২২)। তারা সকলেই কলমাকান্দার খারনৈ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা। ময়মনসিংহ র‌্যাব-১৪ এর উপ-পরিচালক ও অপারেশনস্ অফিসার মো. আনোয়ার হোসেনের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

র‌্যাব জানায়, এ হত্যা মামলার বাদী আব্দুল মালেক (৫০) ও প্রতিবেশি আসামি হাতেম আলীর সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই নিয়ে আদালতে কয়েকটি মামলা চলমান রয়েছে। গত বছরের ৩১ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে আসামীরা বাদীর বাড়ির দক্ষিণ পাশে পুকুর পাড়ে থাকা বাদীর কলা গাছের ছড়ি কেটে নিয়ে যায়। এতে বাদীর স্ত্রী মোছা. মোমেনা খাতুন বাঁধা দেন। ক্ষিপ্ত হয়ে বাদীর স্ত্রীকে গালিগালাজ এবং একপর্যায়ে আসামিরা কাঠের রুল দিয়ে মাথায় আঘাত করতে থাকেন। আঘাত করাকালে মোমেনা খাতুনের কোলে থাকা আড়াই বছরের শিশু জুনাইদ মাথায় আঘাত প্রাপ্ত হন। পরে শিশুটি বমি ও পায়খানা করা শুরু করে। হাসপাতালে নেওয়ার সময় শিশুটি মারা যায়।

র‌্যাব আরও জানায়, এ ঘটনায় শিশুটি বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ ও তিন-চারজনকে অজ্ঞাত করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল। ধৃত দুইজন আসামিকে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে। 

এবিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক সত্যতা নিশ্চিত করে  বলেন, গ্রেপ্তারকৃত দুই আসামীকে  জেলা আদালতে পাঠানো হয়েছে । এর আগে এ মামলার মূলহোতা মো. হাতেম আলীকে গত এক জানুয়ারি সকালের দিকে গ্রেপ্তার এবং ওইদিনই  তাকে আদালতে প্রেরণ করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: কলমাকান্দায় সিএনজির ধাক্কায় এক নারীর মৃত্যু

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859