শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

মুশতাক-তিশার ভিডিও সরাতে লিগ্যাল নোটিশ

প্রকাশিত: ২০:৩৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

মুশতাক-তিশার ভিডিও সরাতে লিগ্যাল নোটিশ

মুশতাক-তিশার ভিডিও সরাতে লিগ্যাল নোটিশ

অসমবয়সী বিয়ের জন্য তুমুল আলোচিত-সমালোচিত খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এতে তাদের জ্ঞানপাপী, ভণ্ড, কু-শিক্ষিত, সমাজ বিরোধী, যৌন উত্তেজনা সৃষ্টিকারী, তরুণ প্রজন্ম ধ্বংসকারী, প্রতারক ও সভ্যতাবিরোধী লোক বলে উল্লেখ করা হয়েছে।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর অভিভাবক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসাইনের পক্ষে অ্যাডভোকেট মো. তানভীরুল ইসলাম গেল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ প্রেরণ করেন।

নোটিশে বলা হয়, মুশতাক-তিশা দম্পতি জ্ঞানপাপী, ভণ্ড, কু-শিক্ষিত, সমাজ বিরোধী, যৌন উত্তেজনা সৃষ্টিকারী, তরুণ প্রজন্ম ধ্বংসকারী, প্রতারক ও সভ্যতা বিরোধী লোক। সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই সমাজের হাজার বছরের ঐতিহ্য, কৃষ্টি কালচার ও সভ্যতাকে কলঙ্কিত করে বয়সের বড় ব্যবধান থাকা সত্ত্বেও, বিয়ে-শাদী করে একসঙ্গে সংসার করছেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ও লজ্জার বিষয় হলো এই দম্পতির অসম বিয়ে এবং বিয়ের পূর্বের অসামাজিক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন কনটেন্ট/ভিডিও তৈরি করছেন এবং বিভিন্ন সামাজিক মাধ্যম ছাড়াও প্রিন্টিং ও ইলেক্ট্রনিক মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করছেন।

এতে বলা হয়, এই দম্পতির এমন নোংরা, অসামাজিক, দৃষ্টিকটু ও শ্রুতিকটু যৌন উত্তেজনাকর ভিডিও ও সাক্ষাৎকার পাবলিক প্ল্যাটফর্মে প্রচারের মাধ্যমে তরুণ প্রজন্মকে অসামাজিক, নোংরা ও যৌন উত্তেজক কর্মকাণ্ডে প্রলুব্ধ করছে, যা এই দেশের ফৌজদারি আইনে অপরাধ। মুশতাক-তিশার এই ধরণের ভিডিও ও সাক্ষাৎকারগুলো সমাজের জন্য কোনো উপকার বয়ে না এনে বরং সমাজ ও দেশের মানুষকে, তথা তরুণ প্রজন্মকে কুপথে টেনে নিয়ে যাচ্ছে ও যাবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে পাবলিক প্ল্যাটফর্মে ও ডিজিটাল মাধ্যমে মুশতাক-তিশা দম্পতির দৃশ্যমান যত প্রকাশনা, ভিডিও ও সাক্ষাৎকার রয়েছে তা তুলে নিতে কিংবা ডিলিট করে নিতে বলা হয়েছে লিগ্যাল নোটিশে। এছাড়া ভবিষ্যতে এসব বেহায়াপনা ও নোংরা বিষয়বস্তু নিয়ে কোনো ভিডিও তৈরি থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এছাড়াও নোটিশে উল্লেখিত সময়ের মধ্যে মুশতাক-তিশা দম্পতিকে কেন্দ্র করে তৈরি করা কনটেন্ট/ভিডিও/সাক্ষাৎকার যা এরইমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে ছাপা হয়েছে এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে দৃশ্যমান রয়েছে তা প্রত্যাহার/ডিলিট করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। যদি নির্ধারিত সময়সীমার মধ্যে ডিলিট না করা হয় এবং ভবিষ্যতে মুশতাক-তিশা দম্পতির এরূপ অসামাজিক, যৌন উত্তেজক, নোংরা কনটেন্ট/ভিডিও/সাক্ষাৎকার প্রকাশ করলে সাইবার সিকিউরিটি আইন, ২০২৩ ও দেশের প্রচলিত সংশ্লিষ্ট আইনের অধীনে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-২ 

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859