শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ২১:৩৫, ৯ মার্চ ২০২৪

র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের একটি আভিযানিক দল নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা।

শুক্রবার (৮ মার্চ) রাতে উপজেলার রেলগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়। শনিবার (৯ মার্চ) র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশাল জেলার মুলাদি উপজেলার উত্তর পাতারচর এলাকার আব্দুল জব্বারের ছেল সোহরাব কাজী (৫০) ও ঢাকার কেরানীগঞ্জের সাতগাও এলাকার তাজু মিয়ার ছেলে মোহন হোসেন (৩৩)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিন ধরে র‌্যাব-৫ এর গোয়েন্দা দল সোহরাব ও মোহনের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। তারই ধারাবাহিকতায় শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে রানীনগর উপজেলার রেলগেট এলাকায় অভিযান চালানো হয়। এসময় অভিনব কায়দায় প্রাইভেট কারের সিটের পিছনে বিশেষভাবে তৈরিকৃত বক্সের ভেতর লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজাসহ তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। এবং প্রাইভেট কারটি জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেপ্তার সোহরাব একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার সহযোগী হিসেবে মোহন কাজ করেন। তারা দুজনে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে প্রাইভেট কারে বিশেষ কায়দায় লুকিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ কে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। আইনগত ব্যবস্থা নিতে গ্রেপ্তারকৃতদের রাণীনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র‍্যাব জানাই।

আরও পড়ুন: শেরপুরে উপ-নির্বাচনে ০৩ টি ওয়ার্ডের ভোট কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার 

নিরেন দাস

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859