দুর্গাপুরে ভারতীয় ৯ বোতল মদসহ এক যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ
নেত্রকোনার দুর্গাপুর থানা পুলিশের অভিযানে ভারতীয় ৯ বোতল মদসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই যুবককে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো.আইনুল হক(২২)। তিনি সদর ইউনিয়নের চন্দ্রকোনা মায়ানগর গ্রামের মোঃ আশ্রব আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের অভিযান চালিয়ে আইনুল হক(২২)নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে থাকা ভারতীয় ৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার মূল্য ২৭ হাজার টাকা।
দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান,বুধবার দিবাগত রাতে সদর ইউনিয়নে অভিযান চালিয়ে ভারতীয় ৯ বোতল মদ সহ আইনুল হক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাঁকে আদালতে প্রেরণের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: পূর্বধলায় ফাঁসিতে ঝুলে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু
কলি হাসান