রোববার ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ঝিনাইগাতীতে গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ১৫:০৫, ১৮ মে ২০২৪

ঝিনাইগাতীতে গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ঝিনাইগাতীতে গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

শেরপুর জেলার ঝিনাইগাতীতে গরু চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

১৮ মে শনিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে শেরপুরের পুলিশ সুপার আকরাম হোসেন পিপিএম এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, শেরপুর পৌর শহরের কসবা কাঠগড় এলাকার মো. ফরহাদ হোসেনের ছেলে মো. আঃ জলিল ওরফে ফকির হোসেন(৩৪), টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার কোকাদাইর এলাকার মৃত সিরাজ প্রামাণিকের ছেলে মহির উদ্দিন(৫০), মহির উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম(২৩), হাসেম প্রামাণিকের ছেলে সাহিজুল ইসলাম(৩০) এবং খানুরবাড়ী এলাকার মহি উদ্দিনের ছেলে মো. মিনহাজ উদ্দিন (৩৫)।

প্রেস ব্রিফিং সুত্রে জানা গেছে, গত ১২ মে দিবাগত রাতে ঝিনাইগাতী উপজেলার জরাকুড়া গ্রামের কৃষক মো. শাহজাহান মিয়ার গোয়াল ঘর থেকে বিভিন্ন বয়সের ৫ টি গরু চুরি হয়। যাহার বর্তমান বাজার মুল্য প্রায় ৫ লক্ষ ৪০ হাজার টাকা।

খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ১৪ মে উক্ত বিষয়ে শাহজাহান মিয়া বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে। এই অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত সুর্সের মাধ্যমে ১৭ মে রাতে ট্রাক ড্রাইভার মো. আঃ জলিল ওরফে ফকির হোসেনকে শেরপুর থেকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে তার দেয়া তথ্যমতে টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানায় অভিযান চালিয়ে অপর চার জনকে গ্রেপ্তার সহ চুরিকৃত গরুগুলো উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিং পুলিশ সুপার আরো জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা চোরাকারবারি দলের সদস্য এবং তাদের নামে বিভিন্ন থানায় একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে।উক্ত গরুচুরির অপরাধে মামলা দায়েরের পর শনিবার দুপুরেই গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

উক্ত প্রেস বিফিং এ ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : বারহাট্টায় বজ্রপাতে দুই গরুর মৃত্যু

মোহাম্মদ দুদু মল্লিক

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859