শুক্রবার ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ভাইয়ে ভাইয়ে বিরোধে জমির পাকা ধান কাটতে বাধা পাল্টাপাল্টি মামলায় হয়রানির অভিযোগ

প্রকাশিত: ২১:৩৩, ২৮ মে ২০২৪

আপডেট: ২৩:১৩, ২৮ মে ২০২৪

ভাইয়ে ভাইয়ে বিরোধে জমির পাকা ধান কাটতে বাধা পাল্টাপাল্টি মামলায় হয়রানির অভিযোগ

ভাইয়ে ভাইয়ে বিরোধে জমিতেই নষ্ট হচ্ছে পাকা ধান

জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে বিরোধের ঘটনা চরমে পৌছেছে। পাকা ধান কাটতে গেলে এক ভাই তার দলবল নিয়ে আরেক ভাইকে ধান কাটতে বাধা দিয়েছে। এমকি দেওয়া হয়েছে প্রাণ নাশের হুমকিও। 

মঙ্গলবার দুপুরে জাহেদ মিয়া ও তার ছেলেরা জমিতে পাকা ধান কাটতে গেলে তার সৎ ভাই গিয়াস উদ্দিন ও রহিছ উদ্দিনের লোকজন লাঠি বল্লম নিয়ে জাহেদ মিয়া ও তার ছেলেদেরকে ধান কাটতে বাধা দেয়। এক পর্যায়ে দু-পক্ষের লোকজন মুখোমুখি হলে গন্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি সামলে দেন। তবে জমির বিরোধ নিয়ে এই দুই পরিবারের মধ্যে যে কোন সময় সংঘর্ষে প্রাণ হানির আশংকা করছেন গ্রামের সাধারন লোকজন। 

কেন্দুয়া উপজেলার ৮ নং বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল মাইজপাড়া গ্রামের মৃত নূর আলী বেপারীর ছেলে জাহেদ মিয়া ও গিয়াস উদ্দিন। জমি নিয়ে বিরোধ জাহেদ মিয়ার সৎ ভাই গিয়াস উদ্দিন ও রহিছ উদ্দিনের সাথে। জাহেদ মিয়ার দাবি বিগত ২০১৩ সালে গিয়াস উদ্দিন ও রহিছ উদ্দিনের নিকট থেকে রেজিষ্ট্রি মূলে ১০১ খতিয়ানের ৮৭০ দাগের সাড়ে ২২ ও ১৫২ খতিয়ানের ৮৭০ দাগের ৫ শতাংশ জমি সহ মোট সাড়ে ২৭ শতাংশ জমি খরিদ করেন। 

দীর্ঘদিন ঐ জমি তিনি এবং তার ছেলেরা ভোগ দখল করে ফসল উৎপাদন করে আসছেন। সম্প্রতি পাড়া দূর্গাপুর মৌজার ১০৪ খতিয়ানের ৮৭০ দাগের ১৫.৯ শতাংশ জমির একাংশে একটি আধা পাকা ঘর তৈরির কাজ শুরু করেন গিয়াস উদ্দিন  ও রহিছ উদ্দিন। 

গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, আমি আমার জমিতে বসতঘর তৈরির কাজ শুরু করেছি। কিন্ত আমার সৎ ভাই জাহেদ মিয়া ও তার ছেলেরা আমাকে ঘর তৈরির কাজ বন্ধ করে দিয়েছে। আদালতে মামলাও করেছে। যে কারণে আমি বসতঘর ঘর তৈরির কাজ করতে পারছি না। পাকা ধান কাটতে বাধা দিচ্ছেন কেন? জানতে চাইলে গিয়াস উদ্দিন বলেন, আমার জমিতে ধান কাটতে গেলে বাধাতো দিবই। 

অপর দিকে জাহেদ মিয়ার অভিযোগ, যে জমিতে পাকা ধান কাটতে বাধা দিয়েছে সেই জমি আরও কয়েক বছর আগে রেজিষ্ট্রি মূলে আমার কাছে বিক্রি করেছে গিয়াস উদ্দিন ও  রহিছ উদ্দিন। আমার কাছে জমির দলিলও আছে, খাজনা খারীজেরও কাগজ আছে। আমি থানায় অভিযোগ করার পর থানার পুলিশ দুই পক্ষকেই ডেকেছিলেন। 

আমি পুলিশকে কাগজ দেখাতে পারলেও তারা কোন কাগজপত্র দেখাতে পারেনি। পরে পুলিশ আমাকে ধান কাটতে কোন বাধা নেই বলে জানিয়েছে। তবে গিয়াস উদ্দিন ও রহিছ উদ্দিন শুধু প্রাণ নাশের হুমকিই দিচ্ছে না তারা আমাদের বিরোদ্ধে আদালতে গরু নেওয়ার অভিযোগে একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। 

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক পিপিএমের সাথে যোগাযোগ করা হলে মঙ্গলবার তিনি জানান, যে জমিটিতে পাকা ধান কাটতে দেওয়া হচ্ছে না সেই জমিটি রোপন করেছিলেন জাহেদ মিয়া।

অভিযোগের প্রেক্ষিতে তাদের নিয়ে বসেছিলাম কিন্তু কোন পক্ষই মালিকানার কাগজপত্র পরিষ্কার ভাবে উপস্থাপন করতে পারেনি। তবে গিয়াস উদ্দিনের কয়েকটি গরু জোর করে নেওয়ার অভিযোগে জাহেদ মিয়া ও তার ছেলেদের বিরোদ্ধে আদালতে মামলা হয়েছে। বিষয়টি এভাবেই আছে।

আরও পড়ুন : সকলের সহযোগিতায় মানসম্পন্ন কাজ করে এগিয়ে যেতে চাই: প্রকৌশলী মোজাম্মেল হোসেন

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859