মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

আগের দিন স্বামীকে তালাক: পরের দিন স্ত্রীকে স্বামীর এসিড নিক্ষেপ

প্রকাশিত: ১৬:০৮, ৬ জুলাই ২০২৪

আগের দিন স্বামীকে তালাক: পরের দিন স্ত্রীকে স্বামীর এসিড নিক্ষেপ

আগের দিন স্বামীকে তালাক: পরের দিন স্ত্রীকে স্বামীর এসিড নিক্ষেপ

আগের দিন কাজি অফিসের মাধ্যমে স্বামীকে তালাক দেয় স্ত্রী। পরের দিন স্বামী ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে এসিড নিক্ষেপ করে তার মুখমন্ডল ঝলসে দেয়।

এসিড নিক্ষেপের ফলে মারাত্মক ভাবে আক্রান্ত হওয়ার পর শুক্রবার রাতেই উন্নত চিকিৎসার জন্য গৃহবধুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের ব্রাহ্মনজাত গ্রামে। স্ত্রীকে এসিড নিক্ষেপের পর স্বামী হুমায়ুন কবির বাকি দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৭ সালে কান্দিউড়া ইউনিয়নের ব্রাহ্মনজাত গ্রামের ফজলুর রহমানের কন্যার সাথে একই উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা গ্রামের জুবেদ আলীর ছেলে হুমায়ুন কবির বাকির রেজিষ্ট্রি কাবিন মূলে বিয়ে হয়।

বিয়ের পর থেকে স্বামী স্ত্রীতে খুব একটা বনিবনা হচ্ছিলনা। এসিডে আক্রান্ত হওয়ার পর হাসপাতালের বিছানায় শুয়ে গৃহবধু গণমাধ্যম কর্মীদের জানান, দীর্ঘদিন ঘর সংসার করলেও তার স্বামী হুমায়ুন কবির বাকি নানা ভাবে অত্যাচার উৎপীড়ন করত।

শারিরিক ভাবেও অনেক দুর্বল ছিল বলে তিনি দাবি করেন। এছাড়া সন্তান জন্মদানের ক্ষেত্রেও হুমায়ুন কবির বাকি অক্ষম বলে তিনি দাবি করেন। তাই জীবনের ভবিষতের কথা চিন্তা করে গত ৪ জুলাই কাজি অফিসের মাধ্যমে স্বামী হুমায়ুন করিব বাকিকে তালাক দেন।

এ খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে শুক্রবার সন্ধ্যার পর শ^শুরবাড়িতে ছুটে যান হুমায়ুন কবির বাকি। গৃহবধুর বাবার বাড়ির লোকজন জানান, হুমায়ুন কবির বাকি ব্রাহ্মনজাত গ্রামের শ^শুরবাড়িতে কিছুক্ষণ অবস্থান করার পর সুযোগ বুঝে স্ত্রীর মুখ মন্ডলে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক পিপিএম (সেবা) জানান, ঘটনার খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখান থেকে ভিকটিমকে উদ্ধারের পর কেন্দুয়া উপজেলা হাসপাতালে পাঠানো হয়।

তাছাড়া ব্রাহ্মনজাত গ্রামের ঘটনাস্থল থেকে এসিড নিক্ষেপের যন্ত্র (সিনিস) জব্দ করা হয়। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে গৃহবধুর স্বামী হুমায়ুন কবির বাকি পলাতক থাকায় তার সাথে যোগাযোগের চেষ্ঠা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। 

আরও পড়ুনঃ কলমাকান্দায় পাহাড়ি ঢলের পানিতে বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ ধসে গেছে

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859